1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীসহ গ্রেপ্তার-৫ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে আটক

কক্সবাজারে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীসহ গ্রেপ্তার-৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ২৫৩ বার

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের খুরুশকুলে ধান ক্ষেতে নিয়ে জবাই করে হত্যাকান্ডের মুল ব্যাক্তি মুজিবুল করিম ও আব্দুল করিম সহ চার আসামী গ্রেপ্তার করা হয়েছে।

এসময় উদ্ধার করা হয়েছে জবাই কাজে ব্যবহৃত কিরিচসহ অগ্নেঅস্ত্র ও গুলি।

১৭ মে রাত ১টার সময় কক্সবাজার সদর মডেল থানার সাহসী কর্মকর্তা ও হত্যা মামলার তদন্ত কর্মকর্ত এসআই (নিরস্ত্র) আনছারুল হক সুজনের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করে।

উল্লেখ্য যে, গত ১১মে কক্সবাজার সদর মডেল থানাধীন খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার জনৈক আবু তৈয়ব এর ছেলে কাইসার (২৪)’ কে অজ্ঞাতনামা ব্যক্তিরা খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল গোলক সওদাগরের ঘোনা এলাকাস্থ আব্দুস সালাম এর ধানক্ষেতে জবাই করে হত্যা করে।

উক্ত সংবাদ পেয়ে সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) আনছারুল হক সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের ব্যবস্থা করেন।

পরবর্তীতে মৃতের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন এবং মডেল থানায় হত্য মামলা রুজু করা হয়।

উক্ত মামলাটির এসআই (নিরস্ত্র) আনছারুল হক এর উপর তদন্তভার অর্পন করা হয়।

এসআই আনছারুল হক মামলার এক সপ্তাহের মধ্যে অত্যন্ত দক্ষতার সাথে হত্যাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হলো।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো মোঃ ফারুক (২২) পিতা-আলী আকবর, মাতা-রেহেনা বেগম, মজিবুল করিম (২২) পিতা-আবুল কালাম, মাতা-শবে মেরাজ, উভয় সাং-তোতকখালী, সিকদার পাড়া , পইল্লাকাটা, ০৩ নং ওয়ার্ড, পিএমখালী ইউপি, আবুদল করিম (২৫) পিতা-মৃত আব্দুস সালাম প্রকাশ বার্মাইয়া আব্দুস সালাম, মাতা-লায়লা বেগম, সাং-ছনখোলা, মধ্যম মাদলিয়া পাড়া, ০২ নং ওয়ার্ড, পিএমখালী ইউপি, শাহজাহান (২৭) পিতা-লাল মোহাম্মদ, মাতা-দিলদার বেগম, সাং-তোতকখালী, সিকদার পাড়া , পইল্লাকাটা, ০৩ নং ওয়ার্ড, পিএমখালী ইউপি, সর্ব থানা ও জেলা-কক্সবাজারদের হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাসহ গ্রেফতার করা হয়।

এসময় আসামীদের কাছ হতে অবৈধ আগ্নেয়াস্ত্র ২টি এলজি, ২ রাউন্ড তাজা কার্তুজ, রামদা, হত্যাকান্ডে ব্যবহৃত কিরিচ উদ্ধার করা হয়।

একইদিন আসামীদেরকে প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে মুজিবুল করিম ও আব্দুল করিম স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে তাহাদের নিজেদের অপরাধ স্বীকারোক্তী মূলক জবানবন্দি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net