1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভিক্ষুক, রিক্সাচালক ও কর্মহীন ১২৫ জনকে ঈদ উপহার দিল কিশোরগঞ্জ জেলা প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিক্ষুক, রিক্সাচালক ও কর্মহীন ১২৫ জনকে ঈদ উপহার দিল কিশোরগঞ্জ জেলা প্রশাসন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩৪১ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণজনিত সংকটে কর্মহীন অবস্থায় অসহায়ভাবে দিনযাপন করা কিশোরগঞ্জের ৩০ জন ভিক্ষুক, ৩০ জন রিক্সাচালক, ৪০ জন নারী শ্রমিক, ১৫ জন বিহারী ও ১০ জন অন্যান্য পেশাজীবীর মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনায় জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে এই ঈদ উপহার দেয়া হয়।

এ সময় প্রত্যেককে পরিবারের ঈদ উদযাপনের জন্য এক কেজি পোলাও চাল, ১ কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, ২ প্যাকেট সেমাই, এক কেজি চিনি, ৫০ গ্রাম কিসমিস, ২০০ গ্রাম দুধ, একটি সাবান ও দুইটি মাস্ক দেয়া হয়।

জেলা প্রশাসকের পক্ষে ঈদ উপহার সামগ্রী হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ।

এ সময় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মানসূরা জামান নূতন, জেলা মহিলা সংস্থার সদস্য সালমা হক প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, করোনা ভাইরাসের সংক্রমণজনিত সংকটে কর্মহীন হয়ে যাওয়া বিভিন্ন পেশাজীবী সম্প্রদায়ের সদস্যদের মধ্যে নিয়মিত খাদ্য সহায়তা প্রদান করছেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এর অংশ হিসেবে মঙ্গলবার (১৯ মে) কিশোরগঞ্জের ৩০ জন ভিক্ষুক, ৩০ জন রিক্সাচালক, ৪০ জন নারী শ্রমিক, ১৫ জন বিহারী ও ১০ জন অন্যান্য পেশাজীবীর মাঝে ঈদ উপহার হিসেবে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

জনস্বার্থে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার মো. উবায়দুর রহমান সাহেল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net