1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীর মৌডুবীতে ঘুর্ণিঝড় 'আম্ফান' মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

রাঙ্গাবালীর মৌডুবীতে ঘুর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩২৮ বার

মাহমুদুল হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :
ঘুর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায়
মৌডুবী ইউনিয়নে, ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার অনুষ্ঠিত সভায় ইউনিয়নের ৬ টি আশ্রয়কেন্দ্র দুর্যোগ মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তত রাখার নির্দেশনা দেয়া হয়। নবগঠিত মৌডুবী ইউনিয়ন প্রশাসক মনিরুল ইসলাম এ নির্দেশনা দেন। মঙ্গলবার সকাল ১০ টার প্রস্তুতি সভায় ইউনিয়নের ইউ পি সদস্যদের এ নির্দেশনা দেয়া হয়। এছাড়াও কয়েকটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া সেচ্ছাসেবক দের প্রস্তুত রাখার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিপিপি ( সাইক্লোন প্রিপারেডনেস প্রোগ্রাম) দেরও নির্দেশনা দেয়া হয়। এসময় গভীর সাগরের মাছ ধরার ট্রলার উপকূল এ ফিরিয়ে আনতে মৎস সমিতির সদস্যদের নির্দেশনা দেয়া হয়। এদিকে দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্রে আাসা জনসাধারণ এর নিরাপত্তার জন্য গ্রাম পুলিশ ও সিপিপি সেচ্ছাসেবকদের নির্দেশনা দেয়া হয়। এসময় সভায় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ সচিব মোঃ জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান,
সাংবাদিক, ইউপি সদস্য, সিপিপি সেচ্ছাসেবক ও স্থানীয়রা। সভা শেষে নবগঠিত মৌডুবী ইউনিয়ন প্রশাসক মনিরুল ইসলাম ঘুর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত করা আশ্রয়কেন্দ্র গুলো পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net