ঢাকা   ০২:১৫:৫১ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

দিনাজপুরে নতুন করোনা আক্রান্ত ১৬জন জেলায় মোট আক্রান্ত ১৪৮ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩২১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর সদরে ৪ জনসহ জেলায় মোট নতুন করোনা আক্রান্ত হয়েছে আরো ১৬ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৮ জন।

দিনাজপুর জেলায় (কোভিড-১৯) পজিটিভ সংখ্যা সর্বমোট পূর্বে ১৩২ +১৬ (বর্তমানে) =১৪৮ জন এর মধ্যে ১১০ জন পুরুষ ও ৩০ জন মহিলা এবং ৮ জন শিশু।
মঙ্গলবার রাত ৮ টায় সিভিল সাজর্ন মোঃ আব্দুল কুদ্দুছ জানান, আক্রান্ত ১৬ জনের মধ্যে বিরল উপজেলায় ৭ জন তার মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন মহিলা উভয়দ্বয়ের বয়স ১৬ থেকে ৩০ আর ১জন শিশু বয়স ৮ বৎসর এবং দিনাজপুর সদর থানায় চিকিৎসক সহ ৪ জন পুরুষ উভয়ের বয়স ২৩ থেকে ৪০ এবং চিরিরবন্দর উপজেলায় ২ জন পুরুষদ্বয়ের বয়স ১৮ ও ৩৪, বোচাগঞ্জ উপজেলায় ১ জন পুরুষ বয়স ৩৬, বীরগঞ্জ উপজেলায় পুরুষ চিকিৎসক (২৫), কাহারোল উপজেলায় ১ জন পল্লী চিকিৎসক (৫৫) পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের সকলে হোম আইসোলেশনে রয়েছেন তবে বিরলে ৫ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে। বর্তমানে ১০৬ জন হোম আইসোলেশনে এবং ৬ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও হাসপাতালে ভর্তি ৭ জন রয়েছে।

গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাবরেটরীতে প্রেরিত নমুনা ৩৯ টি পাঠানো হয়েছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ১০৬ জনের নমুনার ফলাফলের মধ্যে ১৬ জনের করোনা (কোভিড-১৯) পজিটিভ এসেছে বাকী ৯০ টির ফলাফল নেগেটিভ।
অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ২৮৭২টি আর অদ্যবধি ফলাফল এসেছে ২৭১১ টি নমুনার।
সর্ব মোট ১৪৮ জন ভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে (দিনাজপুর সদর-৩৮ জন, কাহারোল-৯ জন, বোঁচাগঞ্জ-৯ জন, ফুলবাড়ী-৪ জন, পার্বতীপুর-৭ জন, নবাবগঞ্জ-৭ জন, ঘোড়াঘাট-১৯ জন, হাকিমপুর-২ জন, চিরিরবন্দর-৪ জন, বিরল-২২ জন, বিরামপুর-১০ জন, বীরগঞ্জ-১১ জন ও খানাসামা-৬ জন) মোট ১৩টি উপজেলায়।

বর্তমানে মোট ২৮ জন সুস্থ হয়েছেন তার মধ্যে সদরে-৬ জন, ফুলবাড়ী-১ জন, নবাবগঞ্জ-৩ জন, পার্বতীপুরে-৩ জন, কাহারোল-৭ জন, হাকিমপুর-২ জন, বোঁচাগঞ্জে-২ জন, ঘোড়াঘাট-১ জন এবং সর্বশেষ বিরামপুর-৩ জন। মৃত্যু বরন করেছেন ১ জন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে হোম কোয়ারেন্টাইনে ৮৪৪৩ জনের মধ্যে ৬৫২১ জন সুস্থ থাকায় অব্যাহতি পেয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাড়িছে ১৯২২ জন।
গত ২৪ ঘন্টায় নতুন করে দিনাজপুর জেলায় ৯৬ জন হোম কোয়ারেন্টাইন গ্রহন করেছে। অদ্যাবধি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রেরিত হয়েছেন ৩১২ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি পেয়েছে ২১৬ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৬ জন।

উল্লেখ্য গতকাল দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে চার জেলার সর্বমোট ১৮৮টি নমুনার ফলাফল হয়েছে তার মধ্যে ২৪টি পজিটিভ এবং বাকী ১৬৪টি ফলাফল নেগেটিভ এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি