1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে আন্তঃজেলা মোটর-সাইকেল চোরচক্রের তিন সদস্য গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

গোপালগঞ্জে আন্তঃজেলা মোটর-সাইকেল চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ২৮৬ বার

সাবেত আহমেদ: গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে একটি মোটর-সাইকেলসহ আন্তঃজেলা মোটর-সাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ এদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত চোরচক্রের সদস্যরা হলো মোঃ হারুণ মোল্লা, মোঃ মিজান মোল্লা ও লিটন শেখ। এদের বাড়ি গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে।
গোপালগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন, কয়েক মাসে জেলার বিভিন্ন স্থান থেকে ১৭টি মোটর-সাইকেল চুরি হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটর-সাইকেল চোরচক্রের ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে একটি মোটর-সাইকেল উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ছানোয়ার হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তাদের রিমান্ড আবেদন জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net