1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় ভূমি বিরোধের জেরে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান

আনোয়ারায় ভূমি বিরোধের জেরে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ২৬১ বার

বদরুল হক :: আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ভূমি বিরোধের জের ধরে মাসুদুল আলম সিকদার (১৫) নামে এক এসএসসি ফলপ্রার্থীকে পিটিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষরা। তার চাচাতো ভাই ওসমান, ইমরান ও হারুন এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাসুদুল আলম দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফলপ্রার্থী ও হুন্দীপপাড়া এলাকার নুরুল আনোয়ারের ২য় পুত্র। এলাকাবাসী সূত্রে জানা যায়, ৯নং ওয়ার্ড হুন্দীপপাড়া গ্রামের আনোয়ার ও তার ভাই নুরুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বুধবার সকাল ৮ টার দিকে মাসুদুল আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে তার চাচাতো ভাই ওসমান, হারুন ও ইমরান মিলে পিটিয়ে হত্যা করেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত ওসমান, ইমরান ও হারুন একাধিক মামলার আসামী বলে জানা গেছে। এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, খুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা নুরুল হককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে । এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net