ঢাকা   ০৯:৪১:৩৭ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

দিন দিন করোনা বৃদ্ধি পাওয়ায় মানুষ আতংকিত দিনাজপুরে নতুন করোনা আক্রান্ত ৩১ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৯০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর জেলায় নতুন আরও ৩১ জন করোনা (কোভিড-১৯) পজিটিভ ফলাফল এসেছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জন।

দিনাজপুর জেলায় (কোভিড-১৯) পজিটিভ সংখ্যা সর্বমোট পূর্বে ১৪৮+৩১ (বর্তমানে) =১৭৯ জন এর মধ্যে ১৩১ জন পুরুষ ও ৩৯ জন মহিলা এবং ৯ জন শিশু।

গত বুধবার রাত ৮ টায় সিভিল সাজর্ন মোঃ আব্দুল কুদ্দুছ অফিসের তথ্য অনুসারে এই ৩১ জনের মধ্যে দিনাজপুর সদরে ৩ জন পুরুষদ্বয়ের বয়স ৩২ থেকে ৩৭ এর মধ্যে আর ১ জন মহিলা (৩০) এবং নবাগঞ্জ উপজেলায় ৮ জন পুরুষ আর ৫ জন মহিলা উভয়দ্বয়ের বয়স ২৯ থেকে ৫৫ এর মধ্যে এবং বিরামপুর উপজেলায় ৭ জন পুরুষ আর ১ জন মহিলা উভয়দ্বয়ের বয়স ২১ থেকে ৩৬ এবং চিরিরবন্দর উপজেলায় ২ জন পুরুষদ্বয়ের বয়স ৩২ ও ৬৭ এবং পার্বতীপুর উপজেলায় ১ জন পুরুষ(৫০) আর ২ জন মহিলাদ্বয়ের বয়স ৪৬ ও ২২ ও ১জন শিশু এক মাস বয়স করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের সকলে হোম আইসোলেশনে রয়েছেন। বর্তমানে ১৩৩ জন হোম আইসোলেশনে এবং ৯ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও হাসপাতালে ভর্তি ৪ জন রয়েছে।

গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাবরেটরীতে প্রেরিত নমুনা ৩৭ টি পাঠানো হয়েছে। গত বুধবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৪৫ জনের নমুনার ফলাফলের মধ্যে ৩১ জনের করোনা (কোভিড-১৯) পজিটিভ এসেছে আর বাকী ১১৩ টির ফলাফল নেগেটিভ। অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ২৯০৯টি আর অদ্যবধি ফলাফল এসেছে ২৮৫৬ টি নমুনার।

সর্ব মোট ১৭৯ জন ভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে (দিনাজপুর সদর-৪২ জন, কাহারোল-৯ জন, বোঁচাগঞ্জ-৯ জন, ফুলবাড়ী-৪ জন, পার্বতীপুর-১১ জন, নবাবগঞ্জ-২০ জন, ঘোড়াঘাট-১৯ জন, হাকিমপুর-২ জন, চিরিরবন্দর-৬ জন, বিরল-২২ জন, বিরামপুর-১৮ জন, বীরগঞ্জ-১১ জন ও খানাসামা-৬ জন) মোট ১৩টি উপজেলায়।

বর্তমানে মোট ৩২ জন সুস্থ হয়েছেন তার মধ্যে সদরে-৬ জন, ফুলবাড়ী-১ জন, নবাবগঞ্জ-৪ জন, পার্বতীপুরে-৩ জন, কাহারোল-৭ জন, হাকিমপুর-২ জন, বোঁচাগঞ্জে-২ জন, ঘোড়াঘাট-১ জন, বিরামপুর-৩ জন, বিরল-৩ জন এবং বীরগঞ্জ-১ জন। মৃত্যু বরন করেছেন ১ জন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে হোম কোয়ারেন্টাইনে ৮৬৬৬ জনের মধ্যে ৬৫৬৫ জন সুস্থ থাকায় অব্যাহতি পেয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাড়িছে ২১০১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে দিনাজপুর জেলায় ২২৩ জন হোম কোয়ারেন্টাইন গ্রহন করেছে। অদ্যাবধি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রেরিত হয়েছেন ৩২১ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি পেয়েছে ২১৬ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ১০৫ জন।

উল্লেখ্য গতকাল দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে চার জেলার সর্বমোট ১৮৮টি নমুনার ফলাফল হয়েছে তার মধ্যে ৩৬টি পজিটিভ আর ১টি ইনভেলিড এবং বাকী ১৫১টি ফলাফল নেগেটিভ এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি