1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় এবার করোনায় আক্রান্ত মালদ্বীপ ফেরত যুবক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

মাগুরায় এবার করোনায় আক্রান্ত মালদ্বীপ ফেরত যুবক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৫৩ বার

মাগুরা প্রতিনিধি :
মাগুরায় গত ২৪ ঘন্টার প্রাপ্ত রিপোর্টে বিদেশ ফেরত এক যুবক করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ২১জনের। এদের মধ্যে এখন পর্যন্ত১৯ জনই সুস্থ হয়েছেন।
মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিং অফিসার ডাঃআরিফুর রহমান জানান -আজ ২৮মে বৃহস্পতিবার মাগুরায় মালদ্বীপ ফেরত মুকুল( ৩৫) নামে এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। সে গত ১৬ মে মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন, এবং আমরা গত ২৪ মে তার নমুনা সংগ্রহ করে খুলনায় প্রেরণ করি। এক প্রশ্নের জবাবে তিনি জানান- আমরা আপাতত যশোরে কোনো নমুুনা পাঠাচ্ছিনা। নতুন শনাক্তকৃত প্রবাসীর বাড়ি মাগুরা সদরের চাউলিয়়া ইউনিয়নের কুকিলা গ্রামে। এখন পর্যন্ত মাগুরায় মোট করোনা শনাক্ত হয়েছে ২১জন। তাদের মধ্যে মাগুরা সদরে ৯জন, শ্রীপুরে ৬জন, শালিখায় ৫জন ও মহম্মদপুরে ১জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯জন। আর সদ্য আক্রান্ত মাগুরা এসপি অফিসের পুলিশ সদস্য সুফিয়ান ও অদ্য আক্রান্ত মালদ্বীপ ফেরতযুবক মুুকুল- এই ২জন বর্তমানে হোম আইসোলেশনে আছে। ২১ জনের ১৯জনই সুস্থ হলেও প্রশাসনের অনেকটায় নিস্ক্রিয়তার সুযোগে মাগুরার বেশির ভাগ শপিংমল, হাটবাজার ও রাস্তাঘাটে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানা হচ্ছেনা- এমতাবস্থায় মহামারি করোনা ভাইরাস মাগুরায় ভয়ানক রুপ নিতে পারে বলে আশংকা করছেন বিশিষ্টজনের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net