1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে পূর্বশত্রুতার জেরে নিজ ঘরে প্রবাসীকে কুপিয়ে জখম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

নাঙ্গলকোটে পূর্বশত্রুতার জেরে নিজ ঘরে প্রবাসীকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৮৪ বার

নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়নের কনকৈইজ এলানিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ রাসেল (২৮) নামে এক প্রবাসীর বাড়ীতে হামলা করে নিজ শয়ন কক্ষে গিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করেছে তার সাবেক শ্বশুর একই গ্রামের মো: ওবায়েদ ও তার সন্ত্রাসী বাহিনী। বৃহস্পতিবার বিকেলে রাসেলের ঘরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রাসেলকে প্রথমে নাঙ্গলকোটের একটি বেসরকারী হাসপাতালে ও পরে অবস্থা আশংকাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নাঙ্গলকোট থানা পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কনকৈইজ এলানিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে রাসেল প্রেম করে বিবাহ করে একই গ্রামের ওবায়েদের মেয়েকে। পরে পারিবারিক বনাবনি না হওয়ায় স্থানীয় সমাজ পতিদের মাধ্যমে গত এক বছর পূর্বে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। প্রবাস থেকে দেশে আসার পর ওবায়েদ সেই প্রতিশোধ নিতে গত কয়েক মাস যাবৎ দফায় দফায় রাসেলের উপর হামলার চেষ্টা করে। গত কয়েকদিন যাবৎ রাসেল তার তালাক প্রাপ্ত স্ত্রী সাথে বাড়ীতে গিয়ে দেখা করে বলে ওবায়েদ অভিযোগ করে আসছে। এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি সহ গ্রামবাসী শালিস বৈঠকে বসে। পরে ওবায়েদ শালিস বৈঠকে রাসেলের উপর হামলা করলে রাসেল ও ওবায়েদের হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে সমাজপতিরা একই দিন আসরের নামাজের পর পুনরায় শালিস বসার সিদ্ধান্ত করে। কিন্তু হঠাৎ করে বিকেল আনুমানিক পৌনে ৩টার দিকে কনকৈইজ গ্রামের এয়াছিন, মুরাদ, তুশার, তুহিন ও পৌরসভার বাতুপাড়া গ্রামের এক যুবক সহ ২০-২৫ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে ওবায়েদ রাসেলের বাড়ীতে গিয়ে হামলা করে। এসময় রাসেল প্রাণ ভয়ে শয়ন কক্ষে গিয়ে আশ্রয় নিলে সন্ত্রাসীরা রুমে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
আহত রাসেলের মা সালেহা বেগম বলেন, ওবায়েদের নেতৃত্বে সন্ত্রাসীরা বাড়ীতে হামলা করলে আমার ছেলে প্রাণ ভয়ে পালিয়ে তার বেডরুমে গিয়ে আশ্রয় নেয়। সেখানে গিয়ে তাকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানা পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন খন্দকার বলেন, প্রথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জেরেই তাকে কুপিয়ে জখম করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net