1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিন দিন বন্ধ থাকবে চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষার ল্যাব - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

তিন দিন বন্ধ থাকবে চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষার ল্যাব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩৩৩ বার

শামীমুর রহমান, চট্টগ্রাম :
চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার প্রথম ও প্রধান পরীক্ষাগারে শুক্রবার (২৯ মে) থেকে রোববার (৩১ মে) পর্যন্ত তিন দিন করোনাভাইরাসের নমুনা পরীক্ষা হবে না। ওই ল্যাবের প্রধানসহ আরও এক কর্মী করোনায় আক্রান্ত হওয়ার পর ল্যাব জীবাণুমুক্ত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হল।
চট্টগ্রামের ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) শুক্রবার (২৯ মে) থেকে রোববার (৩১ মে) পর্যন্ত করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবীর। জীবাণুমুক্ত করার কাজ শেষ হলে সোমবার (১ জুন) থেকে পুনরায় নমুনা পরীক্ষা শুরু হবে।
দেশের গুরুত্বপূর্ণ এই বিশেষায়িত গবেষণা কেন্দ্রে গত ২৬ মার্চ থেকে চট্টগ্রামে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার সূচনা হয়। একটানা দুই মাসেরও বেশি টানা নমুনা পরীক্ষার পর সেখানকার ল্যাব প্রধান ও মেডিকেল টেকনোলজিস্ট করোনা ভাইরাসে সংক্রমিত হন।
মঙ্গলবার (২৬ মে) নিজের করা পরীক্ষাতেই করোনা পজিটিভ শনাক্ত হন বিআইটিআইডির ল্যাব প্রধান ডা. শাকিল আহমেদ। চট্টগ্রামে করোনাভাইরাস হানা দেওয়ার পর থেকে গত দুই মাসেরও বেশি সময় ধরে চট্টগ্রামে করোনা ভাইরাস পরীক্ষায় নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। তার সঙ্গে ওই ল্যাবের মেডিকেল টেকনোলজিস্ট মুক্তা রানী ভৌমিকও করোনা ভাইরাসে সংক্রমিত হন।
বৃহস্পতিবার (২৮ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবীরের স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, বিআইটিআইডির ল্যাব প্রধান ডাক্তার শাকিল আহমেদ ও মেডিকেল টেকনোলজিস্ট মুক্তা রানী ভৌমিক করোনা ভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়েছেন। এই অবস্থায় আরটি পিসিআর ল্যাব জীবাণুমুক্ত করার লক্ষ্যে আগামী ২৯ মে থেকে ৩১ মে পর্যন্ত তিনদিন করোনা টেস্টের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। সোমবার (১ জুন) থেকে যথারীতি করোনা টেস্ট চালু হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net