ঢাকা   ১০:১৬:১৬ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক রিপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩৭৩ বার
  • ৮ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাফরুল আলম : মানুষের মনুষ্যত্ব ফুটে উঠে মানবিকতায়। কেউ বা ছাপিয়ে বেড়ায়, আবার কেউ ঝাঁপিয়ে পড়ে মানব সেবায়। ঘুমন্ত স্বত্ত্বাকে জাগিয়ে তুলে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সাহায্যে কোন দিবসের ধার ধারে লাগে না। কারো বিপদের কথা শুনলেই ছুটে চলেছেন। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক রিপন। পুরো নাম শফিকুল ইসলাম রিপন। নরসিংদী জেলা শহরের পশ্চিম কান্দা পাড়ায় বসবাস করলেও পুরো নরসিংদী জেলা শহরে সাংবাদিক রিপন বলেই সবাই চেনে। মিডিয়া পাড়ায়ও রিপন নামটি বেশ পরিচিত। বর্তমানে জনপ্রিয় অনলাইন পোর্টাল শ্যামলবাংলাডটকম ও স্বাধীন সংবাদ পত্রিকায় কাজ করছেন। অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান হিসেবেই সুনাম কুড়িয়েছেন। সততার কাছে কখনোই অাপোষ করেননি এই সংবাদকর্মী। পেশাকে ভালোবেসে দীর্ঘদিন ধরে বুকে ধারণ করে নিষ্ঠার সাথে চালিয়ে যাচ্ছেন সাংবাদিকতা। যখনি সুযোগ হয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছেন। ছুটে চলেছেন জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

তিনি এমনই একজন সাংবাদকর্মী। রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে খাদ্যসামগ্রী পৌঁছে স্থাপন করেছেন মানবতার দৃষ্টান্ত। এরই মধ্যে হাজারখানেক মানুষকে কয়েকধাপে খাদ্যপণ্য, ঈদসামগ্রী বিতরণ করেছেন। মহামারিতে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট আর অভাব যেন কিছুটা হলেও লাঘব করতে চেষ্টা করেছেন। দাঁড়িয়েছেন অসহায়দের পাশে। শুধু অসহায়দের পাশেই নয়। নীরবে নিভৃতে মধ্যবিত্তদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন চাল, ডাল, তেল, অাটা, পিয়াজ, অালুসহ খাদ্যসামগ্রী। বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে। এর ছোবল থেকে বাংলাদেশও রেহাই পাচ্ছে না। প্রতিদিনই বাড়ছে অাক্রান্ত অার মৃতের সংখ্যা। বন্ধ হয়ে অাছে অায় রোজকার। এমতাবস্থায় নিম্নআয় ও মধ্যবিত্ত মানুষগুলো পড়েছে চরম বিপাকে। এ অবস্থায় সরকার, বিভিন্ন সংগঠন বা ব্যক্তি উদ্যোগে অনেকেই পণ্যসামগ্রী দিয়ে সহযোগীতা করে যাচ্ছেন।

সাংবাদিক রিপনও নিত্যনৈমিত্তিক সেবার মতো এগিয়ে এসেছেন অসহায়, নিম্নবিত্তদের পাশে। নিজ উদ্যোগে পণ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন। সামাজিক দূরত্ব বজায় রেখেই এসব খাদ্যসামগ্রী বিতরণ করে চলেছেন। নিম্নবিত্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি মধ্যবিত্তদের ঘরে ঘরেও নীরবে নিভৃতে পৌঁছে দিচ্ছেন এসব খাদ্যপণ্য। এরই মধ্যে হাজারখানেক খাদ্যসামগ্রী নিজ উদ্যোগে বিতরণ করেছেন। শুধু করোনাকালেই নয়। প্রতি ঈদেই অসহায়দের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করে থাকেন তিনি।

অসহায় কিংবা বিপদগ্রস্ত কেউ দড়জায় কড়া নাড়লে কিংবা মুঠোফোনে কোন সংবাদ পেলেই ছুটে যান রিপন। একজন সংবাদকর্মী হয়ে তার মনুষ্যত্ব ও মানবতার দিকগুলো সাধারণ মানুষকে অাপ্লুত করেছেন। তার এই সেবামূলক ও মানবিক কর্মকান্ডে সাংবাদিকদের প্রতি বেড়েছে মানুষের শ্রদ্ধাবোধ।

এ ব্যাপারে সাংবাদিক রিপন বলেন, ‘অামার চাকুরির সামান্য বেতনে অামার পক্ষে অসহায়দের পাশে দাঁড়ানো সম্ভব নয়। পৈত্রিক সম্পদ থেকে ভাড়া পেয়ে নিজের সংসার খরচ কমিয়ে, সেই টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অাপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। যতোদিন অাল্লাহ্ বাঁচিয়ে রাখবে মানুষের সেবা করে যাবো।’

রিপন বলেন, ‘অামার একমাত্র সন্তান আশিকুল ইসলাম সিয়াম। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। সে ভালোমানুষ হয়ে বেড়ে উঠবে। মানুষের সেবা করবে। এটাই অামার চাওয়া। অার অামি বাকিটা জীবন অসহায় মানুষের সেবা করেই কাটিয়ে দিতে চাই।’ সাংবাদিক রিপন অারও বলেন, ‘অামি মনেপ্রাণে চেয়েছিলাম মানুষের জন্য কাজ করে যাবো। তাই তো অামার সৎ ইচ্ছেটাকে কাজে লাগাতে পেরেছি। অার এ ব্যাপারে অামার সহধর্মিণী অায়েশা বেগম ও সন্তানের যথেষ্ট উৎসাহ, সহযোগীতা পেয়েছি। তা না হলে অামার পক্ষে এসব কাজ করা সম্ভব ছিল না।’

মানুষের সেবা করার ইচ্ছে শক্তিটাকেই মনের ভেতরে বেশি প্রাধান্য দিয়েছেন তিনি। তাই তো অসহায়দের পাশে থাকার সুযোগ তৈরি করে নিয়েছেন। সংবাদকর্মী হয়ে প্রতিটা ঈদে গরীবের মাঝে ঈদপণ্য, খাদ্যসামগ্রী বিতরণ। বিশেষ করে করোনাকালে মধ্যবিত্তদের ঘরে ঘরে নিজ উদ্যোগে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে খাদ্যপণ্য বিতরণ সত্যিই প্রশংসনীয়। সংবাদকর্মী রিপনের মতো এমন সেবামূলক মানসিকতা গড়ে উঠুক সবার মাঝে। এমন প্রত্যাশাই যেন থাকে অামাদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি