ঢাকা   ০৯:৪৬:৫৭ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

শিক্ষক-শিক্ষার্থী সহ অভিবাবকদের মাঝে অসন্তোষ, শরণখোলায় বিদ্যাপীঠ ও জনবহুল বাজার ঘেঁষে করাত কল স্থাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩৫০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় প্রসাশনের অনুমতি ছাড়াই একটি প্রাচীনতম বিদ্যাপিঠ ও জনবহুল বাজার ঘেষে নিষিদ্ধ করাত কল (স’মিল) স্থাপন করতে যাচ্ছেন স্থানীয় এক প্রভাবশালী। করাত কল আইন অনুসারে সুন্দরবন সংলগ্ন ১০কিলোমিটার এলাকার মধ্যে এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় করাতকল (স-মিল) স্থাপন করা পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু তা মানছেন না ওই প্রভাবশালী।
এদিকে, দেশের প্রচলিত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করেই রাতারাতি ওই এলাকায় স-মিল (করাত-কল) স্থাপন করায় বিদ্যাপিঠের শিক্ষার্থী ও অভিবাবক সহ এলাকার সচেতন মানুষের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানায়, উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজারের বাসিন্দা মৃত আঃ রশিদ হাওলাদারের ছেলে ব্যবসায়ী মোঃ সেলিম হাওলাদার চেরাই কাঠের ব্যবসা করার জন্য ওই ইউনিয়নের তাফালবাড়ী বাজার ও প্রাচীন বিদ্যাপিঠ তাফালবাড়ী স্কুল এন্ড কলেজ ঘেঁষে রাতের আধাঁরে তড়িঘড়ি করে সম্প্রতি একটি নাম বিহীন (স-মিল) স্থাপনের কাজ শুরু করেন। তার এমন অবৈধ কাজে স্থানীয়রা বাঁধা দিলেও তা উপেক্ষা করে চলছেন ওই ব্যবসায়ী।
পরিচয় গোপন রাখার শর্তে, বিদ্যালয়টির কয়েকজন শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা বলেন, স’মিল মালিকরা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। সুন্দরবনের চার-পাঁচ কিলোমিটারের মধ্যে প্রশাসনের নাকের ডগায় অনেকগুলো করাত কল বসিয়ে দীর্ঘদিন ধরে তারা সুন্দরী সহ বিভিন্ন ধরনের কাঠ চেরাই করে আসছেন। এদের বিরুদ্ধে আদালতে মামলা হওয়া সত্বেও তারা থেমে নেই। কিন্তু প্রশাসনের কোন প্রকার অনুমতি ছাড়াই প্রভাবশালী সেলিম শিক্ষাপ্রতিষ্ঠান ঘেঁষে করাত কল বসানোর কারনে শিক্ষার্থীদের পড়ালেখা চরমভাবে ব্যহত হবে।
তবে, এ বিষয়ে সেলিম হাওলাদার বলেন, ইউএনও স্যার ব্যাতীত বন-বিভাগ সহ অন্যরা এখানে স-মিলটি বসানোর জন্য আমাকে অনুমতি দিয়েছেন।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসএিফ) মোঃ জয়নাল আবেদীন জানান, সংরক্ষিত বনাঞ্চলের দশ কিলোমিটারের মধ্যে করাত কল বা কোনো প্রকার মিল, কলকারখানা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি পাঁচটি করাত কলে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়ার পরও তারা আইন অমান্য করে মিলগুলো কিভাবে চালু করেছে তা খতিয়ে দেখা হবে। এছাড়া সেলিমের বিরুদ্ধে বন আইনে শীঘ্রই মামলা দায়ের করা হবে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানান, কোন শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশে কেউ পরিবেশ বিধ্বংসী কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি