1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের সকল বেসরকারী হাসপাতালগুলোকে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে : মহিবুল হাসান চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

দেশের সকল বেসরকারী হাসপাতালগুলোকে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে : মহিবুল হাসান চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩৪৩ বার

মহিবুল হাসান চৌধুরীর টাইমলাইন থেকে:
দেশের সকল বেসরকারী হাসপাতালগুলোকে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে, চিকিৎসা নিশ্চিত করতে তাদের প্রতিষ্ঠান সমূহ খুলে দিতে হবে। কিভাবে রোগী ভর্তি ও সেবা দিতে হবে এ বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে। এই সংকটের শুরু থেকেই চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল মালিকদের সাথে আলোচনা হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে তারা অংগীকার করেছিলেন প্রতিষ্ঠানগুলো তারা চালু করবেন। এরপরও, বেশ কিছুদিন ধরে অনেক অযৌক্তিক কারণ, কিছু ব্যক্তি দ্বারা অপপ্রচার ও বিভ্রান্তির কারনে অনেক প্রতিষ্ঠান চালু করা হচ্ছেনা, রোগী ভর্তি নেয়া হচ্ছেনা, চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগও আমরা পাচ্ছি। এরই মাঝে দুটি স্থানীয় হাসপাতাল বিশেষভাবে গ্রহন করে কভিড রোগীর চিকিৎসা পরিচালনার জন্য সরকার নির্দেশনাও দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক চিকিৎসা সেবা প্রদানে প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবে ভাবে গাফিলতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমাদের চিকিৎসক, নার্স, হেলথ টেকনিশিয়ান সকলেই দেশের সীমিত সম্পদের মধ্যেই সকল কিছু নিয়ে এই চিকিৎসা যুদ্ধে ঝাপিয়ে পড়েছেন। কিন্তু, চট্টগ্রাম ও আরো কিছু বিভাগীয় শহরে গুটিকয়েক স্বার্থান্বেষী ব্যক্তির অপপ্রচারে বিভ্রান্ত হয়ে এখনো অনেকে সহযোগিতা করছেননা। এই পরিস্থিতিতে আগামীকাল সকালে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, সরকারের নির্দেশনা মেনে চলার বিষয়ে বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মালিকদের সাথে আলোচনায় বসবেন। আমরা এখনো আশা করি, মানুষ ক্ষুব্ধ হয়ে উঠার আগেই, এই হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোর মালিকগণ তাদের হাসপাতাল পরিচালনার শর্ত মোতাবেক, সরকারের নির্দেশনা মেনে, কোভিড, নন-কোভিড, সকল রোগিদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net