1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিস্তা নদীতে গার্মেন্টস কর্মী মৌসুমীর লাশ : তদন্ত কমিটি দাফনে বাধার প্রমাণ পেয়েছে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

তিস্তা নদীতে গার্মেন্টস কর্মী মৌসুমীর লাশ : তদন্ত কমিটি দাফনে বাধার প্রমাণ পেয়েছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৮৩ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের চেয়ারম্যান শাহ নেওয়াজ নিশাতের বিরুদ্ধে গার্মেন্টস কর্মী মাহমুদা বেগম মৌসুমী (২১) এর লাশ দাফনে বাধাদানের অভিযোগের সত্যতা পেয়েছে লালমনিরহাট জেলা প্রশাসকের তদন্ত কমিটি।
লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম গত ২৬ মে সরেজমিনে ঘটনার তদন্তে বুড়িমারী ইউনিয়নে যান এবং তদন্ত শেষে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করেন। গত ২৮ মে অভিযোগের সত্যতার প্রতিবেদন সুপারিশসহ চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর প্রেরণ করেন।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর সাংবাদিকদের বলেন, তদন্তে বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ২৮ মে ওই তদন্ত প্রতিবেদন সুপারিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এদিকে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা সাংবাদিকদের বলেন, কল লিস্ট যাচাই-বাছাই পাওয়া গেছে মৃত মৌসুমীর বাবা গোলাম মোস্তফা লাশ দাফনে অনুমতির জন্য বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মোবাইলে কথা বলেছিলেন। ওই সময় চেয়ারম্যান লাশ এলাকায় দাফনে বাধা দেন।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা সাংবাদিকদের আরও বলেন, ইউডি মামলা হয়েছে। মৃত্যুর কারণ ও লাশ দাফন করতে না পারার কারণ তদন্ত চলছে।

মৌসুমীর বাবা গোলাম মোস্তফা সাংবাদিকদের বলেন, সরকারের কাছে আমি ন্যায় বিচার চাই।

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুচ্ছগ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার একমাত্র মেয়ে গার্মেন্টস কর্মী মাহমুদা বেগম মৌসুমী ট্রাকে করে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মারা যান। ৯৯৯ এ সংবাদ পেয়ে ওই ট্রাকের কেবিন থেকে মৌসুমীর লাশ উদ্ধার করে রংপুর তাজহাট থানা পুলিশ। ময়না তদন্ত শেষে বাবা গোলাম মোস্তফার কাছে ২৩ মে সন্ধ্যায় লাশ হস্তান্তর করে থানা পুলিশ। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে তার মৃত্যু হয়েছে এই “গুজব” ছড়িয়ে পড়ে।

এতে এলাকায় লাশ নিতে অসহযোগিতা করে স্থানীয়রা। পরে চেয়ারম্যানের নিকট ফোন করে লাশ নিতে অনুমতি চান মৌসুমীর বাবা। কিন্তু চেয়ারম্যান লাশ দাফনে বাধাসহ হুমকি দেন। উপায় না পেয়ে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ৫হাজার টাকায় লাশ দাফনের দায়িত্ব দেন বাবা গোলাম মোস্তফা। কিন্তু অ্যাম্বুলেন্স ড্রাইভার লাশ দাফন না করে তিস্তা নদীতে ভাসিয়ে দেন। সেই লাশ সরকারি ব্যাগে মোড়ানো অবস্থায় তিস্তা নদী থেকে অজ্ঞাত পরিচয়ে উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net