1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে রান্না ঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডে মুনজের ঈদ পুনর্মিলনীতে প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা ঈদগাঁওয়ে  খাল থেকে যুবকের লাশ উদ্ধার কোম্পানীগঞ্জে ঘুষ বানিজ্যের অভিযোগ ইউএনও’র সহকারী’র বিরুদ্ধে  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্ভোদন  ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ

নোয়াখালীতে রান্না ঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৫৫ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দু’জনকে আটক করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং নদোনা ইউনিয়নের উত্তর শাকতলা থেকে দেশীয় অস্ত্রসহ জাবেদ (২০) ও মো. সাব্বির (২২), কে আটক করা হয়।এ সময় আটককৃতদের স্বীকারোক্তি ও দেখানো মতে উত্তর শাকতলা সাব্বিরের রান্নাঘরে একটি চটের বস্তায় মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি বন্দুক, (এলজি) ১টি, ১২ বোর কার্তুজ ১টি বন্দুকের লোডেড অবস্থায়, ৫টি চাইনিজ কুড়াল, (৩ টি বিদেশী) ১টি তলোয়ার, ৯টি কিরিচ, ২টি বড় ছুরি, ৬ টি রামদা ও ১ টি ধামা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে যুবলীগের সাবেক সভাপতি ইউসুফকে হত্যাচেষ্টা ও পুলিশের গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।এ বিষয়ে সোনাইমুড়ী অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করি পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র গুলো উদ্ধার করি। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net