ঢাকা   ০৮:০২:১২ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি গানে গানে শ্রদ্ধা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩৪২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শতবর্ষ জন্ম দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ বঙ্গবন্ধুর স্মরণে একটি গান ইউটিউবে ছেড়েছেন। গানটি লিখেছেন আফরোজা রহমান এবং গানটির সুর করেছেন ফরহাদ আহমেদ।

১৯৯৮ ইং সালে কাতারে পদ্মা অর্কেষ্ট্রা আয়োজিত স্বাধীনতা দিবসে গানটি লিখা ও সুর করা হয়। স্বাধীনতা দিবসে গানটি পরিবেশন করেন ফরহাদ আহমেদ। গানটি কাতারে ভিষণ জনপ্রিয়তা পায়। সেই গানটি বাংলাদেশে অডিও রেকর্ড হওয়ার পর ভিডিও ধারণ করে গানটি ইউটিউবে ছাড়া হয়েছে। দিনাজপুরবাসী এবং দেশবাসীর কাছে অনুরোধ করছি অবশ্যই আপনারা গানটি শুনবেন। গানটি আপনাদের ভালো লাগলে তবেই এই সৃষ্টি সার্থক হবে। ইউটিউবে ভধৎযধফ ধযসবফ লিখে সার্চ দিলে গানটি পাবেন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, তার জন্ম না হলে বাংলাদেশ নামের দেশটি হতো না। তাই তাকে শ্রদ্ধা জানিয়ে গীতাকার আফরোজা রহমান লিখেছেন “জীবন দিয়ে লিখে গিয়েছ বাংলাদেশের নাম। শ্রদ্ধা নাও শ্রদ্ধা নাও শেখ মজিবুর রহমান”

গানের সুরকার বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ জানান,এই গানটি কাতারে লিখা হয়েছিল তখন এই গীতিকার কাতারেই অবস্থান করছিলেন এখন উনি আমেরিকায় অবস্থান করছেন। এই গানটি লেখার সময় সুরকার কাতারে ছিলেন এখন তিনি বাংলাদেশে অবস্থান করছেন এবং শুদ্ধ সংগীত চর্চার জন্য কাজ করে যাচ্ছেন। সুরকার হিসেবে তিনি ইউটিবে উল্লেখিত এড্রেস সার্চ করে গানটি শোনার জন্যে সকলের প্রতি আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি