1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ৭৪৭ মসজিদের ইমাম মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি সাইফুজ্জামান শিখর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রসূলপুর নূরানী হাফিজিয়া মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

মাগুরায় ৭৪৭ মসজিদের ইমাম মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি সাইফুজ্জামান শিখর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৮৭ বার

মোঃ সাইফুল্লাহ/ মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের সকল মসজিদ সমূহের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা করে বিতরণের অংশ হিসেবে মাগুরা পৌরসভা ও সদর উপজেলার ৭৪৭ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মোট ৩৭লক্ষ ৩৫হাজার টাকা বিতরণ করা হয়েছে ।

৩০ মে শনিবার সকালে মাগুরা ইনডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলার ৭৪৭ টি মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের হাতে এ উপহারের টাকা তুলে দেন মাগুরা-১আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু , ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক, সহকারি পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net