ঢাকা   ০৫:৪৩:০৮ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সোনারগাঁয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আশ্রমে প্রভাবশালীর নেতৃত্বে সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩২১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : করোনা ভাইরাস সংকটের কালে সরকারি নিষেধাজ্ঞার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বারদীর লোকনাথ ব্রক্ষচারীর আশ্রমের পরিচালনা কমিটিকে পাশ কাটিয়ে সম্প্রতি গৌতম বণিক নামে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির নেতৃত্বে সমাবেশ করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় খোদ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেই খোব বিরাজ করছে।

সূত্র জানায়, হিন্দু ধর্মের ত্রিকালধর্ষী মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর ১৯ জৈষ্ঠ্য তিরোধান উৎসব উপলক্ষে গৌতম বণিক নামে বারদী এলাকার স্থানীয় এক প্রভাবশালীর নেতৃত্বে গত ২৭মে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস জনিত সংকটের মধ্যে সারাদেশে লকডাউন বলোবদ থাকা অবস্থায় আশ্রম পরিচালনা কমিটির সদস্যদের পাশ কাটিয়ে সভা আহবান করায় খোদ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেই অসন্তোষ বিরাজ করছে বলে জানাগেছে।

প্রায় ৩০/৩৫ জনের সমন্বয়ে অনুষ্ঠিত সভার একাধিক ছবি কিশোর কুমার রায় নামে এক ব্যক্তির ফেইসবুক পেইজে পোস্ট করার পর বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় ওঠে।

নাম প্রকাশ না করার শর্তে হিন্দু সন্প্রদায়ের একাধিক ব্যক্তি জানান, করোনা সংকট দেখা দেওয়ার পর সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করার পর থেকে লোকনাথ বাবার আশ্রমের প্রধান ফটকে নোটিশ টানিয়ে আশ্রমের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। সেখানে সরকারি আইন অমান্য করে কমিটি ছাড়াই মাত্র একজনের নেতৃত্বে এমন সভা কি করে হয়।

এব্যপারে সভার নেতৃত্ব দেয়া স্থানীয় প্রভাবশালী গৌতম বণিকের সাথে মোবাইল ফোনে এই নাম্বরে ০১৭১১২২২৪৬৭ বহুবার যোগাযোগ করা হলেও পাওয়াযায়নি।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন বলেন, বারদীর লোকনাথ ব্রক্ষচারী আশ্রমে কোন সভা বা সমাবেশ করার অনুমতি উপজেলা প্রশাসন কাউকে দেয়নি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করা হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি