1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে নারী ও শিশুসহ ১৫ জনের করোনা শনাক্ত, সর্বমোট আক্রান্ত-২৮, সুস্থ-২ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

চৌদ্দগ্রামে নারী ও শিশুসহ ১৫ জনের করোনা শনাক্ত, সর্বমোট আক্রান্ত-২৮, সুস্থ-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩২৯ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে একদিনে নারী ও শিশুসহ ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চৌদ্দগ্রামে সর্বমোট ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারমধ্যে তিন পরিবারের রয়েছে দশজন। নতুন আক্রান্তরা হচ্ছেন-উপজেলার আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের আনোয়ারা বেগম (৬৭), রোকেয়া বেগম (৫৮), লিয়াকত উল্লাহ (৫০), সেতারা ইয়াসমিন, বাতিসা ইউনিয়নের কালিকসার গ্রামের রুপা খন্দকার (৩২), এসএম তাহমিদ (১৩), তুসি (০৭), তুহি (২), পারভিন (২৬), তানহা (৭), গুনবতী ইউনিয়নের বুধড়া গ্রামের ওসমান গণি (২২), ইয়াসিন (৩৬), আনাস (৬), আঁখি (২৩), চিওড়া ইউপি সচিব রুহুল আমিন (৫০)। গত মঙ্গলবার (২৬ মে) তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। পরীক্ষা শেষে ২৯ মে (শনিবার) রিপোর্ট পজেটিভ আসে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. হাসিবুর রহমান বলেন আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেছেন। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৩৬৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮ জন। তারমধ্যে ২ জন সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net