1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সফল জনবান্ধব এসিল্যান্ড সদর শাহ আলম মিয়া - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

সফল জনবান্ধব এসিল্যান্ড সদর শাহ আলম মিয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৮৭ বার

শফিকুল ইসলাম রিপন, নরসিংদী : সদ্য চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজমে মাস্টার্স করে চৌত্রিশ তম বিসিএস দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেন। বলছি নরসিংদী সদর কুইক রেসপন্স টিমের আহবায়ক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহ আলম মিয়ার কথা। যিনি নরসিংদী সদরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন একজন সফল জনবান্ধব এ্যসিল্যান্ড হিসেবে। মানুষের আস্থার প্রতীক তিনি।

যিনি নরসিংদীতে এনডিসির দায়িত্ব গ্রহণ করেন ২০১৬ সালে জুন মাসের ছয় তারিখে। ইতিমধ্যে তিনি তিনজন জেলা প্রশাসকের স্নেহধন্য হয়েছেন। তারা হচ্ছেন আবু হেনা মোরশেদ জামান, ড. সুবাস চন্দ্র বিশ্বাস ও সৈয়দা ফারহানা কাউনাইন। এই তিনজন জেলা প্রশাসকের পরশ পেয়ে তিনি অগ্নিবীণায় পরিণত হয়েছেন। দেশের এই মহামারীতে তার অগ্রণী ভূমিকা সত্যিই প্রশংসনীয়।

করোনায় মানুষ মারা যাচ্ছে। এখানে কে হিন্দু কে মুসলিম এটা বিবেচ্য বিষয় নয়। দাফন ও সৎকার তারই করতে হয়। কারণ করোনায় মৃত ব্যক্তির পাশে কেউ দাঁড়ায়নি। অথচ যারা ছিল ওই মৃত ব্যক্তির আপনজন ছেলে-মেয়ে-বউ অাত্মীয়-স্বজন সবাই পালিয়েছে। পালায়নি কুইক রেসপন্স টিম ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহ আলম মিয়া। নিজ হাতে দায়িত্ব নিয়ে স্বাস্থ্যবিধি মেনে দাফন ও সৎকারের কাজ সম্পন্ন করেন।

ঘরে আত্মসত্ত্বা স্ত্রী ও বৃদ্ধা মা রেখে জীবন বাজী রেখে দিনরাত সদরের মানুষের খেদমত করে যাচ্ছেন এটা দেশ প্রেমের বহিঃপ্রকাশ। দেশের মানুষের প্রতি অগাধ ভালোবাসা না থাকলে এমনটা করতে পারে না শাহ আলম মিয়া। হয়ত একদিন চলে যাবে এই জেলা ছেড়ে, তবে তার কর্মের ফল জেলাবাসি স্মরণ রাখবে অনন্তকাল ধরে। ভালোকাজের মূল্যায়ন, প্রশংসা বেঁচে থাকে সবসময়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net