1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদক কারবারে বাঁধা দেওয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ

মাদক কারবারে বাঁধা দেওয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৯৯ বার

রামু প্রতিনিধিঃ
রামুতে মাদক সেবন ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এশিয়ান টিভির রামু উপজেলা প্রতিনিধি সাংবাদিক নুরুল হক সিকদারকে ৩০ মে রাত আনুমানিক ২.৫৯ মিনিটের সময় একাধিক মোবাইল নাম্বার থেকে কল দিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো সহ প্রাণনাশের হুমকি দেয় বিবাদী ইউনুস খান।

ঘটনার দিন ৩০ মে সাংবাদিক নুরুল হক সিকদার জীবনের নিরাপত্তার জন্য রামু থানায় একটি জিডি করে। যার জিডি নং ১১৫৫/১০।সাংবাদিক নুরুল হক সিকদারকে প্রাণনাশের হুমকি দেওয়ার পর থেকেই শুরু হয় সাংবাদিক মহলে তীব্র নিন্দার ঝড় ও ক্ষোভ প্রকাশ। তাছাড়া তাকে প্রাণনাশের হুমকির বিষয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দিলে স্থানীয় সচেতন সমাজসেবকরাও হুমকিদাতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সাধারণ ডায়েরিতে সাংবাদিক নুরুল হক সিকদার উল্লেখ করেন, আমি ও কাঠালিয়া পাড়া এলাকার সচেতন ব্যক্তিগন মাদক বিরোধী একটি কমিটি গঠন করি। সমাজে মাদক পাচার ও মাদক কারবারীদের বিরুদ্ধে আমরা জোরালোভাবে স্বোচ্ছার রয়েছি। সাংবাদিক নূরুল হক সিকদার বলেন, চৌকিদার পাড়াস্হ পরিত্যক্ত প্রাইমারী স্কুলের পার্শ্বে, নাসিরকুল,খালের পাড় নতুন ব্রীজের পার্শ্ব সংলগ্ন ব্রীজের কাজের জন্য বিবাদীর একটি বাসা আছে।উক্ত বাসায় এলাকার উঠতি বয়সী কিছু খারাপ প্রকৃতির ছেলে প্রতিরাতে ইয়াবা, মদ সেবন সহ বিভিন্ন অপকর্ম করে আসতেছে। উক্ত বিষয়ে আমি ও এলাকার সচেতন ব্যক্তিগণ জানতে পেরে অপকর্ম কারী ছেলেদেরকে বাঁধা দিলে,অপকর্মকারীরা আমার ও সমাজের মাদক বিরোধী সচেতন ব্যক্তিগনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট কথা -বার্তা বলে বিবাদীকে ক্ষেপাইয়া তুলে। তার পরিপ্রেক্ষিতে বিবাদী অপকর্মকারী মাদকসেবনকারী ছেলেদের পক্ষ নিয়ে গত ৩০ মে রাত আনুমানিক ২.৫৯ মিনিটের সময় তার ব্যবহৃত দুইটি মোবাইল নাম্বার থেকে ফোন করিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলায় ফাঁসানো সহ প্রাণনাশের হুমকি দেয়। আমি সঙ্গে সঙ্গে উক্ত বিষয়ে এলাকার সচেতন গণ্যমান্য ব্যক্তিবর্গের নিকট অবহিত করি। তাদের পরামর্শ মোতাবেক হুমকিদাতা ইউনুসের বিরুদ্ধে রামু থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net