ঢাকা   ০৪:১২:৫০ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

কক্সবাজারে ৪ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩২৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় বিস্কিটের প্যাকেটে করে ইয়াবা পাচারকালে এক পাচারকারীকে আটক করেছে।

শনিবার ৩০ মে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি আবু আব্দুল্লাহ’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারগামী সিএনজি যার রেজিঃ নং- কক্সবাজার -থ-১১-৩০২৯ এর যাত্রীকে তল্লাশী করে বিস্কিটের প্যাকেটে কৌশলে লুকানো ৪ হাজার ৫ শত পিস ইয়াবা উদ্ধার সহ পাচারকারীকে আটক করে।

আসামীর নাম মোঃ রফিকুল ইসলাম (৪২), বর্তমান ঠিকানা ফেনী স্থয়ী ঠিকানা লালমনিরহাট।

রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি আবু আব্দুল্লাহ জানান,
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বিস্কুটের প্যাকেটের ভিতরে অভিনব কায়দায় ইয়াবা নিয়ে কতিপয় পাচারকারী সিএনজি করে রওনা দিয়েছে।
তার পরিপ্রেক্ষিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে উক্ত সিএনজি গাড়িতে থাকা যাত্রীকে তল্লাশী করে তার কাছ থেকে ৪৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি