1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম ঈদগাঁওয়ে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের চৌফলদন্ডীতে বজ্রপাতে লবণ শ্রমিক নিহত অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে

রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ২৮১ বার

মঈন উদ্দীন : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার ভোরে হাসপাতালের করোনা পর্যবেক্ষণ ওয়ার্ডে তার মৃত্যু হয়। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস। মৃত বৃদ্ধার নাম নুরপুন্নি বেগম। তার বয়স ৭০ বছর। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আটরশিয়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী।
ডা. সাইফুল ফেরদৌস বলেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনার উপসর্গ থাকায় মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এর পর সকালে হাসপাতালের এ্যাম্বুলেন্সে তার লাশ বাড়ি পাঠানো হয়। স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।
মৃতের নাতনি মুকুল হোসেন জানান, দুইদিন আগে হঠাৎ তার জ্বর আসে। এরপর শ্বাসকষ্ট শুরু হয়। এছাড়া তার রক্তচাপ কমে যায়। এ অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে তাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠায় চিকিৎসকরা। পরে তার অবস্থার অবনতি হলে দুপুরে ফের রামেক হাসপাতালের করোনা ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে নিয়ে আসা হয়। এ সময় তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু আইসিইউতে নেওয়ার আগেই ভোরে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net