1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে এস এস সিতে পাশের হার ৯০.২৩% - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

রাউজানে এস এস সিতে পাশের হার ৯০.২৩%

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৪৩৯ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজান উপজেলায় এসএসসিতে পাশের হার ৯০.২৩%। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে রাউজানে ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৮ শত শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। যার মধ্যে পাশ করেছে ৪ হাজার ৩ শত ৩১ জন। অকৃতকার্য হয়েছে ৪৬৯ জন।এ প্লাস (A+) পেয়েছে ১৮১ জন শিক্ষার্থী। ৫৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ৩৩ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ প্লাস পায়। সর্বোচ্চ এ প্লাসের দিকে আছে চুয়েট স্কুল এন্ড কলেজ। তাদের এ প্লাসের সংখ্যা ৭২ জন। শত ভাগ পাশের মধ্যে এগিয়ে রয়েছে রাউজানে ৩ টি বিদ্যালয়। সেগুলো হলো, নোয়াজিষপুর ফতেহনগর অদুদিয়া উচ্চ বিদ্যালয়, নন্দীপাড়া এস.এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কোয়েপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়।এ বিষয়ে রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার জানান, করোনার এই সময়ে আমরা ফলাফল নিয়ে চিন্তিত ছিলাম। আমাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল এসেছে। অন্যান্যবারের তুলনায় পাশের হার বেড়েছে।এবার পাশ করেছে শতকরা ৯০.২৩% ছাত্র-ছাত্রী। এ প্লাসের সংখ্যাও ভালো। মোট এ প্লাস প্রাপ্ত ছাত্র ছাত্রী ১৮১ জন। শতভাগ পাশ শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে ৩টি। ভালো ফলাফলের জন্যে সকলকে অভিনন্দন জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।তিনি করোনা ভাইরাসের মুহুর্তে ঘরে বসে লেখাপড়ার কাজ চালানোর জন্য সকল শিক্ষার্থিকে আহবান জানান।তিনি বলেন বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য যা যা করেছেন তা অন্য কোন সরকারের আমলে হয়নি। শিক্ষার কোন বিকল্প নেই,তাই সকলকে ভাল শিক্ষা গ্রহন করে দেশের জন্য মানুষের জন্য অবদান রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net