ঢাকা   ০৯:৩৯:৪৩ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

মাটিরাঙ্গায় দুই দোকানীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩২৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আবদুল আলী গুইমারা, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকারী নির্দেশনা উপেক্ষা করে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রেখে সংক্রামক রোগ ছড়াতে সহায়তা করার অপরাধে
মাটিরাঙ্গার চৌধুরীপাড়ায় এক কুলিং কর্ণার ব্যবসায়ীকে দুই হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (৩১ মে) রাত ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ মাটিরাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করেন।

একই সময়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে মাটিরাঙ্গা বাজারের মা ফার্মেসীকে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় দশ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমান আদালত।

একই সময়ে করোনা ভাইরাসের সংক্রমন রোধে সামাজিক দুরত্ব নিশ্চিতে মাটিরাঙ্গা বাজারে
সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি