1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে মাদক ব্যবসা চলছে অবাধে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

লালমনিরহাটে মাদক ব্যবসা চলছে অবাধে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩৮৮ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট থেকে:
লালমনিরহাট বাংলাদেশের একটি সীমান্তবর্তী জেলা। দীর্ঘ দিন ধরে এখানে চলছে অবাধে ফেন্সিডিলসহ মাদক ব্যবসা। মাদকসেবীরা ছিনতাই ও ছিচকে চুরিতে সর্বস্বান্ত করছে লালমনিরহাটের এলাকাবাসীকে। দীর্ঘদিন ধরে লালমনিরহাটের সর্বত্রই ফেন্সিডিল, মদ, হেরোইন, গাঁজা, ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসা অবাধে চলছে। স্থানীয় লোকজনের অভিযোগ প্রকাশ্য দিবালোকেই চলছে এ ব্যবসা। এটি নিয়ন্ত্রণ করছে কয়েকজন গডফাদার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোরতায়ও বন্ধ হচ্ছে না? প্রতিদিনই গ্রেফতার হচ্ছে কেউ না কেউ?
অনুসন্ধানে জানা গেছে, লালমনিরহাট জেলার উঠতি বয়সের তরুণ্যদের একটি অংশ এ নেশার জগতে পা দিয়ে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। মাঝে মাঝে কর্তৃপক্ষ লোক দেখানো কিছু অভিযান চালালেও এতে অপরাধ প্রবণতা কমছে না। বিভিন্ন পত্র-পত্রিকায় মাঝে মাঝেই লালমনিরহাট জেলার মাদক ব্যবসার পরিস্থিতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। আশংকা করা হচ্ছে, অবিলম্বে এ পরিস্থিতি যদি সামাল দেয়া না যায় তাহলে সামাজিক অবস্থার যে মারাত্মক বিপর্যয় ঘটবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
উল্লেখ্য যে, ২শত ৮৪কিলোমিটার সীমান্ত পথের মধ্যে ৫৪কিলোমিটার অংশে কাটাতারের বেড়া নেই এ লালমনিরহাট জেলায়। এই সুযোগে মাদক ব্যবসায়ী মাফিয়ারা লালমনিরহাটে মাদক ব্যবসা চালাছে অবাধে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net