1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'বাসের ভাড়া বৃদ্ধি করোনায় বিপর্যস্ত মানুষের জন্য মড়ার উপর খাড়ার ঘা' : সিপিবি নওগাঁ। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

‘বাসের ভাড়া বৃদ্ধি করোনায় বিপর্যস্ত মানুষের জন্য মড়ার উপর খাড়ার ঘা’ : সিপিবি নওগাঁ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩২৩ বার

কাজী কামাল হোসেন, নওগাঁ :
নওগাঁ জেলা সিপিবি সভাপতি কমরেড মহসীন রেজা বলেছেন, সরকার বলেছে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে অর্থাৎ ৫০% সীট খালি রাখবে। কিন্তু অতীত অভিজ্ঞতা বলে যে সরকার প্রশাসন, বিআরটিএ ফিটনেসবিহীন গাড়ী চলাচলে এবং লাইসেন্সবিহীন চালকের গাড়ী চালানো বন্ধ করতে পারে না তারা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে গাড়ী চালাবে তা বোধগম্য না।তারউপর সম্পূর্ণ অযৌক্তি ও অন্যায়ভাবে একতরফা মালিকদের স্বার্থ রক্ষায় বাসের ভাড়া ৮০% বৃদ্ধি করার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কর্মহীন ও বেকার হয়ে পড়াসহ করোনায় বিপর্যস্ত সাধারণ মানুষের জন্য মড়ার উপর খাড়ার ঘা।

বাসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা ভাইরাস এ আক্রান্তের সংখ্যা ও মৃত্যু যখন উর্ধ্বমুখী, তখন প্রয়োজন ছিল আরো কঠোর লকডাউন; কিন্তু সরকার স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং টেকনিক্যাল কমিটিসহ সকলের মতামত উপেক্ষা করে অফিস-আদালত, দোকানপাট, গণপরিবহনসহ সবকিছু খুলে দিয়ে জনগণকে আরো মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলেছে। গত ২ মাস সরকার শ্রমজীবীসহ সাধারণ মানুষের খাদ্য আর্থিক নিরাপত্তাসহ কার্যত কোন দায়িত্ব না নিয়ে ৪ কোটি চরম দারিদ্র মানুষকে বিপর্যয়ের মধ্যে ফেলেছে। অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকসহ লক্ষ-কোটি কর্মক্ষম মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

সমাবেশে সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম বলেন, বাসের ভাড়া পূর্বেই যা বৃদ্ধি করা হয়েছিল সেটাই ছিল অযৌক্তিক। সেই সময়ও জনগণ তা মানেনি। তিনি নতুন করে বাস ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক তৃতীয়াংশে নেমে আসার পরও আমাদের দেশে তেলের দাম কমানো হয়নি। ফলে জ্বালানির দাম কমালে ভাড়া বৃদ্ধির প্রয়োজন হবে না।

বাসদ সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল বাসের ভাড়া বৃদ্ধি না করে বিভিন্ন সড়কে সরকারি টোল আদায় বন্ধ, পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবি করেন।

তিনি বলেন, তারপরও যদি মনে করেন বাস মালিকদের ক্ষতি হবে তাহলে পোষাক খাতসহ অন্যখাতে যেমন প্রণোদনা দেয়া হয়েছে তেমন প্রণোদনা বা ভর্তুকী সরকারের পক্ষ থেকে দেয়া হোক। কোন মতেই জনগণের উপর মূল্যবৃদ্ধির বোঝা চাপানো যাবে না।

মঙ্গলবার (২জুন) দুপুর সাড়ে বারোটায় নওগাঁ শহরের ব্রীজের মোড়ে আয়োজিত শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত এ মানববন্ধন-বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও নওগাঁ জেলা সিপিবি সভাপতি কমরেড অ্যাডভোকেট মহসীন রেজা।

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল, সিপিবি’র সাবেক সভাপতি কমরেড আমি শফিকুল প্রদ্যুত ফৌজদার, সিপিবি নওগাঁ সদর উপজেলা সাধারণ সম্পাদক আলীমুর রেজা রানা, জেলা যুব ইউনিয়নের আহ্বায়ক মোমিনুল ইসলাম স্বপন প্রমূখ।

বক্তারা আগামী ২০/২৫ জুন পর্যন্ত লকডাউন জারি এবং জনগণের খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদানেরও দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net