1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার সদর উপজেলা কম্পাউন্ডে টমটম চালকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

কক্সবাজার সদর উপজেলা কম্পাউন্ডে টমটম চালকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২৮০ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলা পরিষদের কম্পাউন্ডে এক টমটম চালকের আকস্মিক মৃত্যু হয়েছে।

বুধবার (৩জুন) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির বয়স পঞ্চাশোর্ধ হবে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক এমআর মাহবুবু জানান, নিজের টমটমে করে নির্মাণাধীন মডেল মসজিদের জন্য কিছু রড নিয়ে সদর উপজেলা পরিষদের কম্পাউন্ডের যান ওই টমটম চালক।
পরেই নিজেই রডগুলো নামিয়ে দেন। রডগুলো নামিয়ে দিয়ে টমটমটি পাশ করেন। এসময় আকস্মিক ঢলে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. মাহমুদ উল্লাহ মারুফ জানান, লোকটি অজ্ঞান পড়ে গেলে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে খবর পাঠানো হয়।
সেখান থেকে একটি মেডিকেল টিম এসে লোকটিকে দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করেন। মনে হয়েছে লোকটি মারা গেছেন।

কক্সবাজার সদর হাসপাতালে জরুরী বিভাগের কল করা হলে ওই লোক সম্পর্কে তারা কিছু জানেনা বলে জানান।

তবে একটি জরুরী অনলাইন মিটিংয়ে থাকায় আবাসিক মেডিকেল অফিসার শাহীন আবদুর রহমানের বক্তব্য জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net