1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় এক মাস ৪ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

পটিয়ায় এক মাস ৪ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২৮২ বার

গিয়াস উদ্দিন (পটিয়া,চট্টগ্রাম):
চট্টগ্রামের পটিয়ায় মুর্শিদাবেগম (২০) এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হলে অভিযুক্তরা এলাকায় জ্বিনে মেরে ফেলছে বলে এলাকায় প্রচার চালায়।

গত ২৫ এপ্রিল গোপনে দাফন করা হয়। এনিয়ে রহস্য দেখা দিলে অবশেষে আদালতের নির্দশে ম্যাজিস্ট্রেট এর উপস্থিতে দাফনের এক মাস ৪ দিন পর বুধবার সকালে লাশ কবর থেকে উত্তোলন করে মর্গে পাঠানো হয়।

জানা গেছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে মফজল, মফজলের স্ত্রী শাহীনা আক্তারকে আটক করেন পটিয়া থানা পুলিশ। গত ২৫ এপ্রিল রাতে মুর্শিদাকে তার স্বামী রফিক ও শাহীনার স্বামী মফজলসহ তিনজন মিলে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠে।

অন্যদিকে মৃত মুর্শিদা বেগমের বড় বোন খুরশিদা বলেন, রফিকের অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিলো। আমার বোনের কাছে থাকা দুই ভরি স্বর্ণ নিয়ে ওই মেয়ের সঙ্গে পালাতে চেয়েছিল সে। বিষয়টি জানাজানি হলে মুর্শিদাকে হত্যা করে রফিক।
মুর্শিদার গত ৫ মে সন্তান জন্মদিনের তারিখ ছিল। এর আগেই আমার বোনকে হত্যা করা হয়েছে বলে জানান।

গৃহবধুর লাশ কবর থেকে উত্তোলনের সময় ছিলেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট ইনামুল হাসান, পটিয়া থানা পুলিশ অফিসার মাকছুদুর রহমানসহ প্রশাসনের লোকজনের উপস্থিতেই লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়। এসময় উপস্থিত পটিয়া থানার এসআই মাকছুদুর রহমান বলেন, আদালতের নির্দেশে ম্যাসিট্রেটের উপস্থিতিতে এবং থানা পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে লাশ কবর থেকে তোলার পর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net