1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে বিপুল পরিমাণ সেগুন কাটসহ কভার্ডভ্যান আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

সীতাকুণ্ডে বিপুল পরিমাণ সেগুন কাটসহ কভার্ডভ্যান আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩২৩ বার

সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডে চোরাই সেগুন ও চাপালিশ রদ্দা কাঠসহ একটি মিনি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।
বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা ফাজিলপুর এলাকা থেকে কাঠ বোঝায় মিনি কাভার্ড ভ্যানটি আটক করে নিয়ে আসেন। কাভার্ড ভ্যানটিতে অনুমানিক ৬ লক্ষ টাকার চোরাই সেগুন ও চাপালিশ রদ্দা কাঠ ছিল বলে জানায় বন কর্মকতা।
জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই সেগুন ও চাপালিশ রদ্দা কাঠ বোঝায় করে ঢাকার দিকে যাচ্ছিল (ঢাকা মেট্রো ন ২০-০৩১৬) একটি মিনি কাভার্ড ভ্যান। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তারাসহ কাঠ বোঝাই মিনি কাভার্ডভ্যানটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে দ্রুত গতিতে গাড়িটি পালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে বন কর্মকর্তারা আরেকটি গাড়ি নিয়ে পিছনে ধাওয়া করলে ফাজিলপুর এলাকায় গিয়ে ফাজিলপুর মহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ এর সহযোগিতায় গাড়িটি আটক করতে সক্ষম হয়। এরপর গাড়িটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসে নিয়ে আসে। এই বিষয়ে বন আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net