1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫শ ছাড়ালো, মৃত ১৪ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ ঈদগাঁও ঈদগড় সড়কে অপহৃত ইউপি সদস্য ১৬ ঘন্টা পর উদ্ধার সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত হাটহাজারী সমিতি ইউএই’র ৮ম বর্ষপূর্তিতে সেলাই মেশিন উপহার পেলো ৪৮ নারী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ি শামীম নিহত  সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল

কিশোরগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫শ ছাড়ালো, মৃত ১৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২৮৩ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ শুক্রবার (৫ জুন) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে ৫৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর ও ভৈরব উপজেলার মারা যাওয়া দুই ব্যক্তি রয়েছে। অন্যদিকে নতুন করে ৩ জন করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন।

রোববার (৩১ মে) জেলায় সংগৃহীত ১৪১ জনের নমুনা মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এবং বুধবার (৩ জুন) সংগৃহীত ১২০ জনের নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়।

দু’টি ল্যাবে মোট ২৬১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫৭ জনে।

এদিকে নতুন করে জেলায় ৩ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ২১৬ জন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৯ জন।

বর্তমানে জেলায় মোট ৩২৬ জন করোনা রোগী এবং ৭ জন সাসপেক্টটেড বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে অন্য জেলায় শনাক্তকৃত ২ জন করোনা পজেটিভ রয়েছেন।

গত বুধবার (৩ জুন) সংগৃহীত ২৩৬ জনের নমুনা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ১২০ জনের নমুনার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে ২২ জনের পজেটিভ এবং ৯৮ জনের নেগেটিভ এসেছে।

অন্যদিকে গত রোববার (৩১ মে) জেলায় সংগৃহীত মোট ১৭২ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। এর মধ্যে ১৪১ জনের নমুনার পরীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

এতে নতুন করে ৩২ জনের কোভিড-১৯ পজেটিভ ও ১০৪ জনের নেগেটিভ এসেছে। এছাড়া ভৈরব উপজেলার পুরাতন পজেটিভ পাঁচজনের আবারও পজেটিভ এসেছে।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন করোনা শনাক্ত হওয়া এই ৫৪ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ১৭ জন, করিমগঞ্জ উপজেলার ৩ জন, পাকুন্দিয়া উপজেলার ৩ জন, কটিয়াদী উপজেলার ৫ জন, কুলিয়ারচর উপজেলার ৩ জন, বাজিতপুর উপজেলার ৫ জন, অষ্টগ্রাম উপজেলার ১ জন এবং ভৈরব উপজেলার ১৭ জন রয়েছেন।

ফলে শুক্রবার (৫ জুন) পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ৫৫৭ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে।

উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ৮২ জন, হোসেনপুর উপজেলার ১৩ জন, করিমগঞ্জ উপজেলায় ৪৪ জন, তাড়াইল উপজেলায় ৫০ জন, পাকুন্দিয়া উপজেলায় ২৯ জন, কটিয়াদী উপজেলায় ২৪ জন, কুলিয়ারচর উপজেলায় ২২ জন, ভৈরব উপজেলায় ২০০ জন, নিকলী উপজেলায় ১০ জন, বাজিতপুর উপজেলায় ৩৭ জন, ইটনা উপজেলায় ১৭ জন, মিঠামইন উপজেলায় ২৫ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাদের মধ্যে ১৪ জন মৃত ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ৩ জন, হোসেনপুর উপজেলার ১ জন, করিমগঞ্জ উপজেলার ২ জন, কটিয়াদী উপজেলার ১ জন, কুলিয়ারচর উপজেলার ১ জন, ভৈরব উপজেলার ৪ জন, বাজিতপুর উপজেলার ১ জন ও মিঠামইন উপজেলার ১ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net