ঢাকা   ১০:৪৫:১৬ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

গোয়াইনঘাটে পুলিশ ও ব্যাংক কর্মকর্তাসহ ১ দিনে আক্রান্ত ১০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩৩৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কে,এ,রাহাত, গোয়াইনঘাট:
একই পরিবারের চারজন ও ব্যাংক কর্মকর্তা এবং পুলিশ সদস্যসহ সিলেটের গোয়াইনঘাটে নতুন করে একদিনে সর্বোচ্চ আরও ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তরা হলেন, সোনালী ব্যাংক গোয়াইনঘাট শাখার ম্যানেজার রাহুল সরকার (৩৬), ট্যুরিস্ট পুলিশের এএসআই মো. আবু সালেহ (৩৪), থানা পুলিশ সদস্য মেহেদী হাসান (২১) ও রতন দোসার (২৬), উপজেলার লেঙ্গুড়া গ্রামের বাসিন্দা মো. সাইদুর রহমান (৩০) ও রিয়াজ আলী (২০), নলজুরি গ্রামের আব্দুল কায়ুম এর স্ত্রী জেসমিন বেগম (২৮) তার মেয়ে বৃষ্টি (১১), বর্ষা (০৮) এবং আড়াই মাস বয়সী ছেলে তানজিলসহ একই পরিবারের চারজন।

এ নিয়ে গোয়াইনঘাটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৩১ মে নিজ নিজ কার্যালয় ও বসত বাড়ি থেকে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিমের সদস্যরা ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠায়।

পরীক্ষা শেষে গত শুক্রবার (৫ জুন) রাতে এদের মধ্য থেকে ১০ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। গোয়াইনঘাট থেকে এ পর্যন্ত সর্বমোট ১৯৯ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে এর মধ্যে ১৯ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তদের বিধি মোতাবেক হোম কোয়ারেন্টাইনে রাখাসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি