1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রামে যুবকের বাড়িতে গৃহবধুর অনশন, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাটগ্রামে যুবকের বাড়িতে গৃহবধুর অনশন, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২৭৪ বার

ইব্রাহিম সাকিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিয়ের দাবিতে যুবকের বাড়ির মূল দরজার সামনে ৩দিন ধরে অনশন করছে ২২বছর বয়সী এক গৃহবধু। বাড়িতে ঢুকতে বাঁধা দেয়ায় মূল দরজার সামনেই অনশনে বসেছেন তিনি। অভিযুক্ত যুবককে ভাগিয়ে দিয়েছে তার পরিবারের লোকজন।

আজ শনিবার ৬ জুন দুপুরে বাড়িটির মূল দরজার সামনে ওই গৃহবধু বৃষ্টির পানিতে ভেজা অবস্থায় বসে রয়েছেন।

জানা যায়, বিয়ের দাবীতেই তিনি অনশন করছেন।

অভিযুক্ত ওই যুবক রাশেদ আলী (২৫)। তিনি পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব জগতবেড় গ্রামের আব্দুল আজিজের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাশেদ আলীর সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মজিবুল ইসলামের স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে কয়েকবার গ্রাম্য সালিশ ও বৈঠক হয়েছে ।

ওই গৃহবধু সাংবাদিকদের বলেন, রাশেদ আলী তাঁকে ফুঁসলিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। এছাড়াও প্রায়ই ভয় দেখায় যে তাঁর স্বামীকে ছেড়ে তাকে (রাশেদকে) বিয়ে না করলে তাঁর সন্তানকে হত্যা ও ধর্ষণের ঘটনা সকলকে জানিয়ে জীবন ধ্বংস করে দিবে। বিয়ের কথা বলে (গৃহবধুকে) গত বৃহস্পতিবার বিকালে তাঁর বাড়িতে আসতে বলে। স্বামী, সন্তান ছেড়ে গৃহবধু এই বাড়িতে এলে রাশেদের পরিবারের লোকজন তাকে বাড়িতে ঢুকতে বাঁধা দেয়। রাশেদকেও ভাগিয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net