1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় ৭০ জন শিক্ষার্থীর ৪০% ভাড়া মওকুফ করলেন আ. লীগ নেতা দেলোয়ার আহম্মেদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লায় ৭০ জন শিক্ষার্থীর ৪০% ভাড়া মওকুফ করলেন আ. লীগ নেতা দেলোয়ার আহম্মেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৩০ বার

আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লার ধর্মপুরে শিক্ষার্থীদের ৪০% মেস ভাড়া মওকুফ করেছেন আওয়ামীলীগ নেতা দেলোয়ার আহম্মেদ। করোনাকালীন সময়ে মে, জুন ও জুলাই মাসে ৭০ জন ছাত্রের ৪০% ভাড়া মওকুফ করেন তিনি।

সূত্র মতে, শহরতলীর ধর্মপুরের সাত তলা বিশিষ্ট স্বপ্নসিঁড়ি ছাত্রাবাসের মালিক দেলোয়ার আহম্মেদ। তিনি চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ, দুবাই শাখার সভাপতি ও একজন ব্যবসায়ী।

এ বিষয়ে স্বপ্নসিঁড়ি ছাত্রাবাস পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের মোট ৭০ জন শিক্ষার্থী এখানে থাকে। করোনাকালীন সংকটে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। অন্য সময়ে যখন মেসে শিক্ষার্থী কম থাকে বা ছাত্ররা সংকটে থাকে। আমি আট বছর এ মেসে আছি। তিনি আমাদের সাহায্য করে থাকেন। তিনি খুব ভালো মনের মানুষ। একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী। তার উদারতায় আমরা কৃতজ্ঞ।

স্বপ্নসিঁড়ি ভবনের স্বত্বাধিকারী আওয়ামীলীগ নেতা দেলোয়ার আহম্মেদ বলেন, করোনার প্রাদুর্ভাবে শুধু দেশ নয়, বিশ্ব আজ ক্রান্তিকাল অতিক্রম করছে। শিক্ষার্থীরা বাড়িতে আছে, তাদের টিউশন বন্ধ। আমার অবস্থান থেকে
আমি ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। তিন মাসের ভাড়া ৪০% মওকুফ করা হয়েছে। যদি জুলাই মাসের পর শিক্ষা প্রতিষ্ঠান না খোলা হয়। বিষয়টি আবার বিবেচনা করা হবে। এ সময়ে সবাই সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার মা-বাবা ও পরিবারের জন্য দোয়া চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net