1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে জনকল্যাণে খননকৃত ১৫০ বছরের পুরাতন দীঘি দখলের অভিযোগে ৫ সংগঠনের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত 

চট্টগ্রামে জনকল্যাণে খননকৃত ১৫০ বছরের পুরাতন দীঘি দখলের অভিযোগে ৫ সংগঠনের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৭৮ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ পরিবেশ ফোরাম আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, উপমহাদেশের অন্যতম পর্যটন তীর্থ সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরের মালিকানাধীন দেওয়ান পুকুর একটি ঐতিহাসিক স্থাপনা। দেড় শতাধিক বছর আগে জনকল্যাণে খননকৃত দীঘি দখল ও ভরাট করা পরিবেশ আইনে ফৌজদারী অপরাধ। অভিলম্বে উক্ত দীঘি ভরাট বন্ধ না করলে উচ্চ আদালতে মামলা জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।

বক্তারা আরো বলেন, দীঘি ভরাট নিয়ে সংবাদ করায় সাংবাদিক ইব্রাহিম খলিলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। যা রীতিমতো অন্যায়। বাংলাদেশ পরিবেশ ফোরামের সভাপতি অধ্যাপক ড. ইদ্রিচ আলীর সভাপতিত্বে গতাল রোববার সমাবেশে অংশ গ্রহনকারী অন্যান্য সংগঠন হচ্ছে, চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি গবেষণা কেন্দ্র, ইউনাইটেড সোশ্যাল নেটওয়ার্ক ও চটগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক আলীউর রহমান, প্রচার দপ্তর সম্পাদক মোঃ কামাল পারভেজ, মানবাধিকার সংগঠক এডভোকেট মোঃ জাফর হায়দার, সার্ক মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আফছারুল হক, ছাত্রনেতা মোঃ সাজ্জাদ হোসাইন, রোটারিয়ান মোঃ সালাউদ্দিন, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সভাপতি এস এম পেয়ার আলী, নির্বাহী সদস্য মোহাম্মদ মিজান, আলী নূর, সাংবাদিক রিয়াজুর রহমান, নারীনেত্রী আরিকা মাইশা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net