ঢাকা   ১২:৩১:১৭ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

শ্রীনগরে মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৩৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি: শ্রীনগরে র‌্যাবের
অভিযানে ইয়াবাসহ মো. সোবাহান বেপারী (৩৭) নামে
এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছ
থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক
কারবারি সোবাহান দোহার উপজেলার সুতার পাড়া
গ্রামের মৃত হাসেম বেপারীর ছেলে। সোবাহান শ্রীনগর
উপজেলার বাঘড়া এলাকার জাহানাবাদ হাফেজ কাজীর
বাড়ির ভাড়াটিয়া।
র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, রোববার বেলা ১১:৫০
মিনিটে র‌্যাব-১১ এর কমান্ডার জেলা পুলিশ সুপার মো.
এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে সংগীয় র‌্যাব
সদস্য নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর
জাহানাবাদ (তিন হালট) আব্দুল লতিফের মুদির দোকানের
সামনে থেকে সোবাহান বেপারীকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পরে তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার
করা হয়েছে। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি