ঢাকা   ০৫:২১:৫৪ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

লালমনিরহাটে তালাক ও নিকাহ রেজিস্ট্রার কাজী আজিজার রহমান শাওনের ইন্তেকাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩৬৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইব্রাহিম সাকিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের দায়িত্বরত তালাক ও নিকাহ রেজিস্ট্রার কাজী আজিজার রহমান শাওন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকার রবিবার (৭ জুন) দিবাগত রাত ৮টা ৩০মিনিটের দিকে লালমনিরহাট সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৪বছর। তিনি স্ত্রী, ২সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আজ সোমবার (৮ জুন) বাদ যোহর কাজীপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। মরহুমের নামাজের জানাজা শেষে তাঁকে লালমনিরহাট পৌরসভার পূর্ব সাপটানা কবর স্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন সুমন খাঁনসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।
সকলেই মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি