1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর বেলাবতে করোনায় ১ ব্যবসায়ীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

নরসিংদীর বেলাবতে করোনায় ১ ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩১১ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর বেলাবতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফজলুল হক (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে তার মৃত্যু হয়। ফজলুল উপজেলার চরউজিলাব ইউনিয়নের বারৈচা পূর্ব পাঁড়া গ্রামের বাসিন্দা ও বারৈচা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় নরসিংদীর পলাশ উপজেলার হালিমা সাদিয়া ফাউন্ডেশনের সদস্যরা ফজলুল হকের জানাজা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করেন। এসময় চরউজিলাব ইউনিয়নের চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান, স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, কিছুদিন আগে ফজলুল, তার ছেলে মোস্তুফা (২৮) ভাতিজা রাজিবের (৩০) করোনা উপসর্গ দেখা দেলে তারা নমুনা দেন। পরে তাদের নমুনার রেজাল্ট পজিটিভ আসে। সোমবার রাতে ফজলুল হকের মৃত্যু হয়। ফজলুলের বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করা করেছে প্রশাসন।

বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ পর্যন্ত বেলাবতে ২৯৪ জনের নমুনা সংগ্রহ করে ৫২ জনের নমুনা পজিটিভ এসেছে। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। হোম কোয়ারেন্টাইনে ২৩ জন, হাসপাতালে ভর্তি আছেন একজন ও সুস্থ হয়েছেন ২৬ জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন বলেন, করোনায় মৃত্যু ব্যক্তির বাড়িসহ আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net