ঢাকা   ০৮:০৫:১৩ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

রাজশাহীতে এসএটিভির ক্যামেরাপার্সন সাঈদ করোনা সংক্রমিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩২৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মঈন উদ্দীন: বেসকাররি টেলিভিশন চ্যানেল এসএটিভির রাজশাহীর ক্যামেরাপার্সন আবু সাঈদের করোনা শনাক্ত হয়েছে। সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। তার বাড়ি কাটাখালি থানার কিসমত কুখণ্ডি গ্রামে। তবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন। রাজশাহীতে সাংবাদিকদের মধ্যে সাঈদ প্রথম করোনা সংক্রমিত হলেন।
আবু সাঈদ জানান, বর্তমানে তিনি নিজের বাড়িতেই আইসোলেশনে আছেন। হঠাৎ করেই অস্বস্তিবোধ করলে সোমবার বেলা ১১টায় তার নমুনা টেস্ট করা হয়। এসএ টিভির রাজশাহী ব্যুরো ইনচার্জ জিয়াউল গনি সেলিম জানান, সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা দেয়া হয়। সন্ধ্যায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। আবু সাঈদ বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় আছেন।তবে শনিবার পেশাগত কাজের জন্য তিনি এবং আবু সাঈদ চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলেন। এর বাইরে তারা রাজশাহী ছেড়ে কোথাও যাননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি