ঢাকা   ০৮:৫৭:০৭ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

রাউজান পৌর ৩নাম্বার ওয়ার্ডে লকডাউন থাকা ১০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩০৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে রাউজান পৌরসভার ৩নাম্বার ওয়ার্ডে লকডাউনে থাকা ১০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল। ৯ জুন বিকালে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। জানা যায়, ৬জুন কামাল উদ্দিন নামের এক প্রবাসী কুয়েত থেকে বিশেষ বিমানে করে দেশে আসলে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি তাকে ১৪দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করে। তখন তার পরিবারকে সাংসদ ফজলে করিম চৌধুরী ১৪দিনের খাদ্য সামগ্রী দেয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ওই ব্যক্তির পরিবারকেও খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইরফান আহমেদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা আনোয়ার পারভেজ, ক্রীড়া ব্যক্তিত্ব মাসুদুর রহমান, যুবলীগ নেতা জিকু দত্ত, শিপুল চৌধুরী, মোহাম্মদ বকতিয়ার, ফরহাদ উদ্দিন, মোহাম্মদ রিদুয়ান, সুভাষ দাশ, মোঃ ওয়াসিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি