1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা আক্রান্ত দিনাজপুর বীরগঞ্জ থানার পুলিশ কনস্টোবল এনামুল হকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম

করোনা আক্রান্ত দিনাজপুর বীরগঞ্জ থানার পুলিশ কনস্টোবল এনামুল হকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩৪২ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সে দিনাজপুর বীরগঞ্জ থানার পুলিশ কনস্টোবল এনামুল হক (৪৬)। মঙ্গলবার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়ার পথে বুধবার তিনি রাস্তায় মৃত্যুবরণ করেন।

বীরগঞ্জ থানা সুত্রে জানা যায়, কনেস্টেবল এনামুল হক গত গত মাসে অসুস্থ্যতাবোধ করেন। পরে তিনি করোনা পরীক্ষা করার জন্য নমুনা দেন। চলতি মাসের গত ২ তারিখে পুলিশ সদস্য এনামুল হকের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাতেই বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে­ঙ্ েভর্তি হলে পরেরদিন (৩ জুন) তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে কয়েকদিন থাকার পর অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার গভীররাতে এনামুল হককে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বুধবার সকালে ঢাকা পৌঁছানোর আগেই রাস্তায় পুলিশ সদস্য এনামুল হকের মৃত্যু হয়।

ঢাকা থেকে ওই মৃত পুলিশ সদস্যের লাশ নিয়ে এসে তার গ্রামের বাড়িতে দাফন-কাফন করা হবে বলে জানা যায়। মৃত্যু পুলিশ কনেস্টেবল এনামুল হকের গ্রামের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার গইছপাড়া গ্রামে।

দিনাজপুরের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বীরগঞ্জ থানায় কর্মরত এনামুল হক নামের এক পুলিশ কনেস্টেবল করোনায় আক্রান্ত হলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সেখানে অবস্থার অবনতি হলে গতকাল (মঙ্গলবার) রাতে আমরা তাকে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি রাস্তায় মৃত্যুবরণ করেন।

তিনি করোনা আক্রান্ত ছিলেন, সেই সাথে তিনি হৃদরোগেও আক্রান্ত ছিলেন। লাশ দাফন-কাফনের জন্য গ্রামের বাড়িতে পাঠানো হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net