1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে ৬ লক্ষ টাকার চোরাই সেগুন ও গামারীকাঠসহ মিনি কভার্ডভ্যান আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি সোনারগাঁয়ে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় ফুটপাত ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১  ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি

সীতাকুণ্ডে ৬ লক্ষ টাকার চোরাই সেগুন ও গামারীকাঠসহ মিনি কভার্ডভ্যান আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৬৯ বার

অশোক দাশ, (সীতাকুণ্ড) চট্টগ্রাম:
সীতাকুণ্ডে ৬ লক্ষ টাকার চোরাই সেগুন ও গামারীকাঠসহ একটি মিনি কাভার্ডভ্যান আটক করে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।
বুধবার ১০ জুন ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা গোপন সংবাদের সুত্রে খবর পেয়ে উপজেলার কদমরসুলের লালবেগ এলাকা থেকে কাঠ বোঝায় মিনি কাভার্ডভ্যানটি আটক করতে সক্ষম হয়।
আটককৃত ভ্যানটিতে ২৫০ ঘনফুট সেগুন ও গামারী কাট রয়েছে। যার অনুমানিক ৬ লক্ষ টাকা বলে জানান বন কর্মকতারা।
জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই সেগুন ও গামারী কাঠ বোঝায় করে
(ঢাকা মেট্টো ট১৬-৭৭০৯) একটি মিনি কভার্ডভ্যান যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদসহ স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তারাসহ কাঠ বোঝাই মিনিকভার্ডভ্যানটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে দ্রুত গতিতে গাড়িটি পালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে বন কর্মকর্তারা এর পিছনে ধাওয়া করে লালবেগ এলাকা থেকে আটক করতে সক্রম হয়। এসময় গাড়ি রেখে চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়।
এই বিষয়ে বন আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ। এদিকে, গত ৩জুন বুধবার ৬ লক্ষ টাকার সেগুন ও চাপালিশ রদ্দা এবং ৭ জুন রবিবার একলক্ষ টাকার সেগুন ও গামারী কাট আটক করে বিট কর্মকর্তারা। এ নিয়ে এক সাপ্তাহে ১২ লক্ষ টাকার অবৈধ কাট আটক করা হয় বলে জানান ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net