ঢাকা   ০৮:১৫:২৮ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

মাটিরাঙায় করোনা প্রতিরোধে ‘চৌদ্দ তরুনের’ ছুটে চলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩৩৪ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আবদুল আলী, গুইমারা, খাগড়াছড়ি :
বিশ্বব্যাপী মহামারিতে পরিণত করোনাভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে বাংলাদেশেও। প্রায় প্রতিদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন। মহামারী করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকারের যেন প্রচেষ্ঠার কোন কমতি নেই। করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকেই মাটিরাঙ্গাকে করোনামুক্ত রাখতে ক্লান্তিহীন ভাবে কাজ করে যাচ্ছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পাশাপাশি নিজেদের উদ্যোগে করোনা যুদ্ধে নেমেছে মাটিরাঙ্গার এক ঝাঁক তরুন। করোনা সংক্রমনের শুরু থেকেই জনসচেতনতা সৃষ্টিসহ করোনা সংক্রমন প্রতিরোধে মাঠে নামে এসব তরুনরা। তাদের কার্যক্রম এগিয়ে নিতে গড়ে তোলে ‘করোনা যোদ্ধা বাংলাদেশ’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের। এ যেন মাটিরাঙ্গায় করোনা প্রতিরোধে চৌদ্দ তরুনের লড়াই।

শুধুমাত্র জনসচেতনতাই নয়, সাধারন মানুষকে সুরক্ষা দিতে মসজিদ-মন্দির ও বিভিন্ন যানবাহনে জীবানু নাশক স্প্রে ছিটানো, করোনা সংক্রমন প্রতিরোধে সামজিক দুরত্ব নিশ্চিত ও দুর্গম জনপদে হোম কোয়ারেন্টিন নিশ্চিতসহ সেবামুলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ‘করোনা যোদ্ধা বাংলাদেশ’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ২শ ৫০ পরিবারের মাঝে ঈদে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে সংগঠনটির সদস্যরা।

নিজেদের জীবনের নিরাপত্তার কথা না ভেবে
‘চলো করোনা প্রতিরোধে এগিয়ে যাই’ এ স্লোগানকে সামনে রেখে রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন সেবামুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ১৪ তরুন। জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন হাট-বাজারে মাইকিং ও করেন তারা। এছাড়াও বিভিন্ন জনপদে নিজেদের টাকায় সবজি ক্রয় করে বিতরণ করেছে করোনার প্রভাবে কর্মহীন মানুষের মাঝে। মাটিরাঙ্গার পাহাড়ের বাঁকে বাঁকে এবং অতি দুর্গম স্থানে চলছে তাদের এ কার্যক্রম।

করোনা যুদ্ধে নিজেদেরকে উৎস্বর্গ করার কথা জানিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনটির প্রধান সমন্বয়কী মো. আরিফুল ইসলাম বলেন,
আমরা ৭১’র যুদ্ধ দেখিনি। করোনা যুদ্ধেকে মোকাবিলা করে ৭১’র মতো জয়ী হয়ে ঘরে ফিরবো। জাতির এ দুর্দিনে এমন একটা স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

মাটিরাঙ্গায় ‘করোনা যোদ্ধা বাংলাদেশের’ তত্বাবধায়ক ও গোমতি বিকে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাস দেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। একটি অদৃশ্য শত্রুর সঙ্গে আমরা যুদ্ধ শুরু করছি। স্বপ্রণোদিত হয়েই আমরা অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। দেশের মানুষদেরকে বাঁচাতে আমাদের এ লড়াই চলবে। সকলকে আরো বেশি সচেতন হতে হবে মন্তব্য করে তিনি বলেন, মুলত সচেতনাই রুখতে পারে করোনা ভাইরাস।

তাদের এ ছুটে চলাকে মানবিক লড়াই মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম বলেন, সততা, নিষ্ঠা আর দেশপ্রেম থেকেই তাদের এ লড়াই জন্ম নিয়েছে। তাদের এ মানবিক লড়াইয়ের প্রশংসা করে তাদের পাশে থাকার প্রত্যয়ের কথাও জানান এ জনপ্রতিনিধি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি