1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেরে উঠছেন ডা. জাফরুল্লাহ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী  মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত

সেরে উঠছেন ডা. জাফরুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩৪৯ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অনেকটা উন্নতির পথে। তিনি অনেকটাই স্বাভাবিক শ্বাস নিতে পারছেন, ফলে কমেছে অক্সিজেন গ্রহণের মাত্রা। তার নিউমোনিয়ার কিছুটা উন্নতি হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেজে তার চিকিৎসক অধ্যাপক মামুন মোস্তাফির বরাত দিয়ে বলা হয়, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের নিউমোনিয়ার কিছুটা উন্নতি হয়েছে এবং কৃত্রিমভাবে অক্সিজেন গ্রহণের মাত্রা কমেছে। তিনি পূর্বের চেয়ে ভালো বোধ করছেন।’ এ ছাড়া তার নিয়মিত ডায়ালাইসিস এবং চেস্ট ফিজিওথেরাপি চলছে বলে জানানো হয়।

২৫ মে করোনা সংক্রমণ ধরা পড়ে জাফরুল্লাহ চৌধুরীর। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তের টেস্টিং কিট দিয়ে নিজের নমুনা পরীক্ষা করান ডা. জাফরুল্লাহ। ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি করোনাভাইরাসে সংক্রমিত। এছাড়া বিএসএমএমইউর পরীক্ষা থেকেও ২৮ মে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net