1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষ্যে মিলাদ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

শ্রীনগরে প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষ্যে মিলাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩৪১ বার

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধি: শ্রীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
কারামুক্তি দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের
উপ কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীরের আয়োজনে উক্ত মিলাদ
ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বাদ যোহুর উপজেলা পরিষদ জামে
মসজিদে মুন্সীগঞ্জ-১ আসনের পক্ষ থেকে প্রিয় নেত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য
কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম
সারোয়ার কবীর, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান
জিঠু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকত, শ্রীনগর কলেজ
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন, উপজেলা ওলামা লীগের
সভাপতি মো. আলীনুর প্রমুখ।
উল্লেখ্য, সেনা সমর্থিত ১/১১ এর তত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার
হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মুক্তির দাবীতে আওয়ামী
লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর আপসহীন মনোভাব ও
অনড় দাবীর মুখে তৎকালীন তত্বাবধায়ক সরকার (১১ জুন) শেখ হাসিনার মুক্তি দিতে
বাধ্য হয়। তৎকালীন ওই সময়ে প্রিয় নেত্রীর মুক্তির দাবীতে রাজপথে আন্দোলনের
নেতৃত্বে অন্যতম ভুমিকা রাখেন ছাত্রলীগের সাবেক নেতা গোলাম সারোয়ার
কবীর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net