1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতাপশালীকে তুমি ধুলোয় গড়াগড়ি খাওয়াও! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

প্রতাপশালীকে তুমি ধুলোয় গড়াগড়ি খাওয়াও!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৭ বার

হুমায়ুন সাদেক চৌধুরী :

পত্রিকার পাতায় কত বিজ্ঞাপনই তো ছাপা হয়! সব কি আর সবাই দেখে? যার যেটা প্রয়োজন সেটাই সে দেখে। আমার কোনোটাতেই প্রয়োজন নেই, তাই কোনোটাই আমার দেখা হয়ে ওঠে না।

তবুও অবাধ্য চোখ অনেক সময় কোনো-কোনোটি দেখে ফেলে। যেমন দেখেছে ২ ডিসেম্বরের পত্রিকায় একটি বিজ্ঞাপন। বিজ্ঞাপনটি দিয়েছে বিটিসিএল। চিনতে পারছেন না? সেই বিখ্যাত টিঅ্যান্ডটি, যারা একসময় ছিল টেলিফোনের একচ্ছত্র অধিপতি।

বিজ্ঞাপনের বক্তব্য পড়ে আমি অচৈতন্যি। বলা হচ্ছে, ”এখন থেকে সারা দেশে বিটিসিএল-এর ল্যান্ডফোন সংযোগ গ্রহণ করুন বিনামূল্যে।” শুধু তা-ই নয়, লেখা হয়েছে, ”১৫০ টাকায় সারা মাস আনলিমিটেড কথা বলুন।”

”বিনামূল্যে ল্যান্ডফোন সংযোগ” আবার ”১৫০ টাকায় সারা মাস আনলিমিটেড কথা”! প্রভু, আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি? নইলে এটা কিভাবে সম্ভব?

যে টিঅ্যান্ডটি’র ফোন পেতে একসময় ২৫,০০০ টাকা নগদ জমা দিতে হতো, তার বাইরে আরো কত যে দিতে হতো। তা-ও কি সহজে মিলতো! মনে পড়ে, একবার ইত্তেফাক-এর প্রথম পৃষ্ঠায় খবর ছাপা হলো, পুরনো ঢাকার এক ভদ্রলোক আবেদনের ২৫ বছর পরও টেলিফোন সংযোগ পাননি। খবরটি ছাপার পর কুম্ভকর্ণ টিঅ্যান্ডটি’র নিদ্রাভঙ্গ হয়। ভদ্রলোকের বাসায় রাতারাতি লাইন দেয়া হয়। কিন্তু তাঁর তখন আর টেলিফোনের তেমন দরকার নেই। রিটায়ার করেছেন, কী হবে আর টেলিফোন দিয়ে!

এই ছিল সেদিনের টিঅ্যান্ডটি।

শুধু সংযোগ পাওয়াতেই নয়, পেয়েও দুর্ভোগের শেষ থাকতো না। ভুতুড়ে বিল, লাইনম্যানের দৌরাত্ম্য – আরো কত কাহিনী।

টিঅ্যান্ডটি তখন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের নসিহত করতো, টেলিফোনে কথা কম বলুন, অন্যকে সুযোগ দিন।

সেই ”মহান” সংস্থার উত্তরসূরী সংস্থা আজ যখন বলে, ”এখন থেকে সারা দেশে বিটিসিএল-এর ল্যান্ডফোন সংযোগ গ্রহণ করুন বিনামূল্যে। ১৫০ টাকায় সারা মাস আনলিমিটেড কথা বলুন।” তখন দীর্ঘশ্বাস ফেলে ভাবি, প্রভু, তোমার ক্ষমতা অপরিসীম। নইলে এমন প্রতাপশালীকে তুমি ধুলোয় গড়াগড়ি খাওয়াও!
লেখক : সিনিয়র সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net