1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এই বাজেট রাষ্ট্রের শ্রেণী চরিত্রেরই প্রতিফলন - বাম ঐক্য ফ্রন্ট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কমিটিতে জায়গা না পেয়ে ‘মসজিদে তালা মারার হুমকি টঙ্গীর এক বিএনপি নেতার’ ঈদগাঁওয়ে প্লাবিত এলাকায় জাগ্রত জালালাবাদের রান্না করা খাবার বিতরণ ঈদগাঁওয়ে  ঢলের পানিতে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার নলুয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার চলাচলের সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই  চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলায় ২ যুগ পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি  ঈদগাঁওয়ে পানিবন্দি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত যৌথ ব্যবসার নামে প্রতারণা: সৌদি প্রবাসীর দোকান দখল, শূন্য হাতে দেশে ফেরত

এই বাজেট রাষ্ট্রের শ্রেণী চরিত্রেরই প্রতিফলন – বাম ঐক্য ফ্রন্ট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৪২৮ বার

জাফরুল আলম : বাম ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ বাজেট প্রতিক্রিয়ায় বলেন, আওয়ামী লীগ সরকার এবারো দেশি বিদেশি ঋণের উপর নির্ভরশীল আরো বড় ধরনের ঘাটতি বাজেট দিয়েছে। তাই এই বাজেট রাষ্ট্রের শ্রেণী চরিত্রেরই প্রতিফলন।

শুক্রবার (১২ জুন) বাম ঐক্য ফ্রন্টের সমন্বয়ক, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব) আহ্বায়ক সন্তোষ গুপ্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক কমরেড সরওয়ার মুর্শেদ এবং কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাজেটে কোথা থেকে টাকা আসবে, কোথায় খরচ হবে তার কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা নেই। বাজেটে করোনা ও আম্ফানে বিধ্বস্ত খাতগুলোর দিকে তেমন কোনো নজর দেয়া হয়নি। চড়া সুদে যে ব্যাংক থেকে ঋণ নেয়া হবে সেই ব্যাংকগুলোর ঋণ দেয়ার ক্ষমতা আছে নাকি সেই হিসেবও করা হয়নি। তারা বলেন, প্রয়োজন ছিলো দুর্যোগ দুর্ভিক্ষ মোকাবেলায় কৃষি গ্রামীণ স্বাস্থ্যখাতকে শক্তিশালী করা। তিক্ত অভিজ্ঞতায় সাধারণ মানুষও প্রত্যাশা করেছিলেন এবার অন্তত স্বাস্থ্য চিকিৎসা ও কৃষি ও গ্রামীণখাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। এবারও দুই খাত কার্যত উপেক্ষিত থাকছে।

করোনাকালীন ব্যয়কে স্বাস্থ্যখাতে ঢুকানোসহ অন্যান্য ক্ষেত্রে বরাদ্দ সামান্য বাড়লেও তা কার্যত শুভংকরের ফাঁকি ছাড়া আর কিছু নয়। বয়স্কভাতা সামান্য বাড়ানো সহ কিছু প্রচারমূলক কর্মকান্ডের বিবরণ ছাড়া সামাজিক সুরক্ষাও উপেক্ষিত থাকছে। ইতিমধ্যে মোট জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি দারিদ্রসীমার নিচে নেমে গেছে। এমনিতেই ধনী-দরিদ্রের ব্যবধানও ব্যাপক উর্ধমূখী। পুরানো বেকারদের সাথে দেশবিদেশের সৃষ্ট বেকারদের জন্য কোনো কার্যকর পরিকল্পনা নেই এই বাজেটে। মূলত নতুন কর্মসংস্থান সৃষ্টির দিকনির্দেশনা দিতেও ব্যার্থ হয়েছে। প্রয়োজন ছিলো বিলাসবহুল দ্রব্য আমদানি, রাজস্ব ব্যয়সহ অনুৎপাদনশীল খাতে ব্যয় কমিয়ে করোনা মোকাবেলায় কালোটাকা অপ্রদর্শিত অর্থসম্পদ উদ্ধার করা।

অথচ অর্থমন্ত্রী নীতি-নৈতিকতা ও দুর্নীতিমুক্ত করার ফুলঝুঁরিতে কালোটাকা সাদা করার প্রস্তাব দিয়ে দুর্নীতিকে আবারও অবারিত করা হয়েছে। এতে আরো দুর্নীতি ও ধনী-দরিদ্রের ব্যবধান বাড়বে। এক কথায় এই বাজেট অতীতের ধারাবাহিকতায় রাষ্ট্রের শ্রেণী চরিত্রেরই প্রতিফলন।

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকার প্রমাণ করলো তারা পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ এর স্বার্থ রক্ষা ছাড়া কিছুই করতে পারে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net