1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মির্জা ফখরুলকে ফিরোজায় ডেকে কথা বললেন খালেদা জিয়া - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

মির্জা ফখরুলকে ফিরোজায় ডেকে কথা বললেন খালেদা জিয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩৭৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাতে রাজধানীর গুলশানের নিজ বাসভবন ফিরোজায় ডাকেন মহাসচিবকে। এ সময় সোয়া এক ঘণ্টা দুই নেতার মধ্যে কথোপকথন হয়। এ বিষয়ে জানতে তাকে ফোন করা হলে তিনি সাড়া দেননি। তবে দলের একাধিক নেতা দেশ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাত ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত চলা বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন মহাসচিব। পাশাপাশি দলের কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

কারামুক্তির পর খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিবের এটি দ্বিতীয় সাক্ষাৎ। এছাড়া রোজার ঈদের দিন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে দলের চেয়ারপারসনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছিলেন মির্জা ফখরুল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net