1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে বিদেশি পিস্তল ও ৫০ পিস ইয়াবসহ গ্রেফতার ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

নরসিংদীতে বিদেশি পিস্তল ও ৫০ পিস ইয়াবসহ গ্রেফতার ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩৩০ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদী সদরের দাসপাড়া এলাকা থেকে কুখ্যাত ডাকাত ইলিয়াস মিয়া ওরফে ডাকু ইলিয়াছ ও ইমরানকে ৫ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল, ১টি দাঁড়ালো ছোড়া ও ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন নরসিংদী মডেল থানা পুলিশ।

সোমবার (১৫ জুন) রাত ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামানের নেতৃত্বে নরসিংদী মডেল থানার এসআই নঈমুল ইসলাম মোস্তাক, এএস আই দীপক কুমার সরকার, এ এস আই আল আমিন, এএসআই সুমন, কনস্টেবল আল মামুন, শহিদুল ইসলাম, হামিদ, সাইদুল, সাজ্জাদ হোসেন, মাইনুল সহ দাসপাড়া এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করেন।

অভিযান পরিচালনা করে জেলার তালিকাভূক্ত ডাকাত ও সন্ত্রাসী (১) মো. ইলিয়াছ মিয়া (ওরফে) ডাকু ইলিয়াছ (৪৩), পিতা-হাজী মো. ফজলুর রহমান, সাং-দাসপাড়া, (২) মো. ইমরান হোসেন (২৫), পিতা-মো. মোক্তার হোসেন, সাং-ঘোড়াদিয়া। অভিযুক্ত দু’জনকে নরসিংদী দাসপাড়া থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় আসামী ইলিয়াছের দখল হতে ৫ রাউন্ড কার্তুজ লোডকৃত একটি বিদেশি পিস্তল, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী ইমরানের দখল হতে একটি ধারালো চাকু ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। মোট ইয়াবা উদ্ধার ৫০ পিস।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইলিয়াস ওরফে ডাকু ইলিয়াছের বিরুদ্ধে ১১ টি ডাকাতি অস্ত্রসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে। অপর আসামি ইমরানের বিরুদ্ধেও ২ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র ও মাদক সংক্রান্ত আলাদা আলাদা দু’টি নিয়মিত মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net