1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ৪'শ৪৮জন কৃষক,কৃষাণী পাবে ৮লাখ ৬৬ হাজার ৮৮০ টাকা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুটাখালীতে ফুলছড়ি বঙ্গদিয়ায় ভাঙছে বেড়িবাঁধ, আতঙ্কে কৃষক! ছাত্রশক্তি’র চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব হলেন “রাতুল খান” ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম  ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ  অতিবৃষ্টির দুর্যোগে পানিবন্দী মানুষের পাশে মানবিক সহায়তায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক রুবেল ঈদগাঁওযে সরকারি বৃত্তি পরীক্ষায় নজির স্থাপন করেছে গ্রামার স্কুল  বিশ্ব জনসংখ্যা দিবসে খুটাখালী ইউনিয়ন তিনটি ক্যাটাগরিতে প্রথম ঘুষ না দেওয়ায় কোম্পানীগঞ্জে ৯০টি  প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন খাতের বিল আটকে রাখার অভিযোগ  ঈদগাঁওর ইসলামপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ নিবন্ধনকৃত যুব ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাউজানে ৪’শ৪৮জন কৃষক,কৃষাণী পাবে ৮লাখ ৬৬ হাজার ৮৮০ টাকা

একটি বাড়ী একটি খামার প্রকল্পের আওতায় ১৯জন ক্ষুদ্র উদ্যোক্তাকে ঋণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৩৫০ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানে ৪শত ৪৮ জন কৃষক ও কৃষাণীকে ৮ জাতের সবজি বীজ, জৈব সার,অজৈব সার, প্রতিজন কৃষককে ১ হাজার ৯শত ৩৫ টাকা মোবাইল ব্যংকিংয়ের মাধ্যমে কৃষকের বিকাশ একাউন্টে প্রদান কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। গতকাল ১৮ জুন বৃহস্পতিবার দুপুরে রাউজান উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদ, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশিল, দিদারুল আলম,সজল চন্দ। জানা যায়, রাউজানের ৪শত ৪৮ জন কৃষক,কৃষাণীকে ৮ জাতের সবজি বীজ,জৈব ও অজৈব সার সহ ৮লাখ ৬৬ হাজার ৮শত ৮০ টাকা পাবেন প্রণোদনা হিসাবে। একইদিনে একটি বাড়ী একটি খামার প্রকল্পের আওতায় ১৯জন ক্ষুদ্র উদ্যোক্তাকে ১২ লাখ ৩০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এরমধ্যে ৫ জনকে ৫০ হাজার করে ২লাখ ৫০ হাজার টাকা, ১৪ জনকে ৭০ হাজার টাকা করে ৯ লাখ ৮০ হাজার টাকা দেয়া হয়।একটি বাড়ী আমার খামার ও পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যাংক রাউজান উপজেলা শাখার ম্যানেজার সুমিত বড়ুয়ার সভাপতিত্বে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণের টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net